খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার উদ্বোধন ১ ফেব্রুয়ারী : বর্তমান খাবরের পাশাপাশি আমেরিকান-চায়নিজসহ আধুনিক রুচি সম্মত খাবারের সংযোজন
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউতে খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার যাত্রা শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে নতুন এ শাখার। উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা এবং খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ।
খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজ অনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার ৬ মাসের মধ্যেই ২য় শাখা খোলা হচ্ছে। তিনি জানান, স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে অন্য রেষ্টুরেন্টে চলে যান কিংবা বাসায় খাবার নিয়ে যান। তিনি এজন্য তার সম্মানিত গেস্টদের কাছে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক শুভাকাঙ্খী-কাস্টমার তাকে আরো বড় পরিসরে রেষ্টুরেন্টটি স্থানান্তর কিংবা পাশে আরেকটি শাখা খোলার অনুরোধ জানিয়ে আসছিলেন। এছাড়া নতুন প্রজন্মসহ ফ্যামিলি নিয়ে আসা কাস্টমারগণও আরো বড় পরিসরে নিরিবিলি পরিবেশের কথা বলে আসছিলেন।
আমেরিকান সনদপ্রাপ্ত বাঙালী শেফ খলিল বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সম্মানিত সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে অতি অল্প সময়ের মধ্যে ২য় শাখাটি খোলার সিদ্ধান্ত নেয়া হয়। অনেকটা অভিজাত নতুন এ রেষ্টুরেন্টটিতে নিরিবিলি পরিবেশে এক সঙ্গে ৬০ জন বসে খাবার খেতে পারবেন। কিংবা যেকোন পার্টিও করতে পারবেন।
রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত নতুন শাখায় খলিল বিরিয়ানী হাউজের বর্তমান খাবরের পাশাপাশি আমেরিকান-চায়নিজসহ ভিন্ন স্বাদের আধুনিক রুচি সম্মত নানা খাবারের সংযোজন থাকবে। খলিলুর রহমান সকলকে তার দ্বিতীয় শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion