Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

খান আতাউর রহমানের মুক্তিযুদ্ধকালীন বিতর্কিত ভূমিকা নিয়ে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বক্তব্যকে সমর্থন করে নিউইয়র্কে ৩১ জনের বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: October 21, 2017 | 7:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চলচ্চিত্র পরিচালক খান আতাউর রহমানের মুক্তিযুদ্ধকালীন বিতর্কিত ভূমিকা নিয়ে মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বক্তব্যকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী ৩১ জন লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গণমাধ্যমকে পাঠানো এ বিবৃতিতে বলা হয়, রাজাকারের সঙ্গে আপসের মধ্যে কখনোই মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল ভূমিকা খাটো করে দেখার অবকাশ নেই।”

“পাকিস্তানি চলচ্চিত্রকার এ আর কারদারের সহযোগী হয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে ‘দি বিট্রেয়াল’ তৈরি করে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের বৈধতা দেওয়া ও ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর হত্যাকারী ফারুক রশিদকে সূর্যসন্তান ও বীর সেনানী বলে গান রচনার মধ্য দিয়েই খান আতা তার মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানকে পরিস্কার করেছিলেন।”

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- প্রবীন সাংবাদিক সৈয়দ মহম্মদউল্লাহ, শহীদ পরিবারের সন্তান জিয়াউদ্দিন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী শহীদ হাসান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, মুক্তিযোদ্ধা রাশেদ আহমদ, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, কম্যুনিটি কর্মী সউদ চৌধুরী, সরাফ সরকার, সঙ্গীতশিল্পী শফি চৌধুরী হারুন, সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক ও সাংস্কৃতিক সংগঠক মিনহাজ আহমদ, সাংবাদিক মাহফুজুর রহমান, আবৃত্তিকার নাট্যকর্মী মিথুন আহমেদ, সাংবাদিক মুজাহিদ আনসারী, সঙ্গীতশিল্পী আল আমীন বাবু, অভিনেতা সৈয়দ জাকির আহমদ রনি, সাংস্কৃতিক সংগঠক মাহফুজা হাসান, সাংবাদিক শহিদুল ইসলাম, কবি ফকির ইলিয়াস, সঙ্গীতশিল্পী স্বপ্না কাউসার, নাট্যশিল্পী গোলাম সারওয়ার হারুন, আবৃত্তিকার মাহতাব সোহেল, চিত্রশিল্পী বিশ্বজিৎ চৌধুরী, চিত্রশিল্পী সৈয়দ আজিজুর রহমান তারিফ, নাট্যকর্মী সিবলী নোমানী, আলোকচিত্রী ওবায়েদুল্লাহ মামুন, সঙ্গীতশিল্পী কাবেরী দাস, সঙ্গীতশিল্পী দীঠী হাসনাত, সঙ্গীতশিল্পী জীবন বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী সাবিনা হাই উর্বি ও আবৃত্তিকার হিরা চৌধুরী।

মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বক্তব্যকে সমর্থন করে বিবৃতিতে বলা হয়, “চলচ্চিত্র পরিচালক খান আতা যে রাজাকার ছিলেন সেটি জনগণ জানেন, নাট্য পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর বক্তব্যে তারই প্রতিধ্বনি ঘটেছে।

“খান আতার রাজনৈতিক স্খলন ও মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান এতোকাল অনেকের স্মৃতিতে সুপ্ত ছিলো আর নতুন প্রজন্মের সবার কাছে ছিলো অজানা। আর কেউ কেউ ছিলো তার সঙ্গীত ও সৃষ্টিশীল কাজের অন্ধ অনুরাগী। নতুনদের জন্য এ তথ্য জানা যেমন অপ্রত্যাশিত, ঠিক তেমনি তাঁর ভক্তদের জন্য আবেগের টানা-পোড়েনে এ সত্যকে মেনে নেওয়াও কঠিন।

“কিন্তু ইতিহাসের নিষ্ঠুর সত্য-জ্ঞান সবার অভিপ্রেত। একাত্তর কিংবা পঁচাত্তরে তার রাজনৈতিক সিদ্ধান্ত ও মৃত্যুর আগে এ বিতর্কিত অবস্থানের জন্য তিনি মর্মাহত, অনুতপ্ত কিংবা কোথাও কোন ভুল কখনোই স্বীকার করেননি। একজন মানুষের বহুমাত্রিক গুণ তার গুরুতর অপরাধকে ঢেকে দিতে পারে না।”  

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর বক্তব্যকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বলা হয়, “ক্র্যাক প্লাটুনের বীর গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে ইতিহাসের দায়বদ্ধতা থেকে এ সত্যের সম্মুখীন হয়ে তিনি এ সাহসী সত্যভাষণ সামনে নিয়ে এনেছেন। আমরা তাঁর এই অবস্থানকে গৌরবের সাথে অভিনন্দন জানাই।” বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ