Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গজারিয়া উপজেলা সোসাইটি ইউএসএ’র আত্মপ্রকাশ : সভাপতি রফিক, সম্পাদক রোকন

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: December 22, 2016 | 9:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে গজারিয়া উপজেলা সোসাইটি ইউএসএ ইন্ক নামে নতুন একটি আঞ্চলিক-সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন সংগঠনের সভাপতি হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ তাহের রোকন। গত ১৯ ডিসেম্বর সোমবার নিউইয়র্ক জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন রেস্টুরেন্টে বাংলাদেশের মুন্সিগঞ্জের প্রবাসী গজারিয়া উপজেলাবাসীর একসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী গজারিয়া উপজেলাবাসীদের বহুদিনের আকাংখিত একটি প্লার্টফরম তৈরী করার লক্ষ্যে একটি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহন করা হয়।
বিশিষ্ট সংগঠক মো: জালাল উদ্দীনের সভাপতিত্বে এ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নামকরণ করা হয় গজারিয়া উপজেলা সোসাইটি ইউএসএ ইন্ক। সর্বজন স্বীকৃত একটি যোগ্য ও শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে মো: ফজলুল হক দেওয়ান, মো: আবদুল হাই, ইব্রাহিম খলিল, এম এস আলম ও সিরাজুল ইসলাম খানকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এডহক কমিটির সুচিন্তিত মতামতের ভিত্তিতে ছয় সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়।
কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সভাপতি মো: সেলিম ঠাকুর ও মো: লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের রোকন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (শিপন) এবং কোষাধ্যক্ষ মুনসুর আহাম্মদ।
সভায় সকলের সম্মতি অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। নৈশ ভোজ শেষে মো: জালাল উদ্দীন সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী গজারিয়া উপজেলাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV