Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

গরুর মাংস বা চর্বির চেয়ে ক্ষতিকর নারকেলের তেল : যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ’র দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: June 18, 2017 | 4:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : গরুর মাংস বা চর্বির চেয়ে ক্ষতিকর নারকেলের তেল। যুক্তরাষ্ট্রে একদল বিশেষজ্ঞ এমন দাবি করেছেন। সাধারণত মানুষের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় নারকেলের তেল। এক সময় মনে করা হতো এতে রয়েছে শতকরা ৯০ ভাগ স্যাচুরেটেড ফ্যাট। এতে নারকেলের তেলকে কলঙ্কিত করা হয়েছিল। কিন্তু তা থেকে সাম্প্রতিক সময়ে একটি আদর্শ তেলের খ্যাতি পেয়েছে এটা। কিন্তু এমন ধারণার বিরোধী আমেরিকান হার্ট এসোসিয়েশন (এএইচএ)। তারা বলেছে, নারকেলের তেল স্বাস্থ্যের জন্য উপকারীÑ এটা কোনো গবেষণাই সমর্থন করে না। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হার্ট বিশেষজ্ঞরা নারকেলের তেলকে গরুর চর্বির চেয়ে অস্বাস্থ্যকর হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, নারকেল তেলে থাকে অনেক বেশি স্যাচুরেটেড ফ্যাট, যা থেকে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। এএইটএ বলছে, এখন নারকেলের তেলে স্যাচুরেটেড ফ্যাট থাকে শতকরা ৮২ ভাগ। বাটার বা মাখনের চেয়ে এ পরিমাণ বেশি। মাখনে এই ফ্যাট বা চর্বি থাকে শতকরা ৬৩ ভাগ। গরুর চর্বিতে থাকে শতকরা ৫০ ভাগ। গবেষণায় দেখা গেছে, অন্য স্যাটুরেটেড ফ্যাটের মতো নারকেলের তেল বাড়িয়ে দিতে পারে খারাপ কোলেস্টেরল। এ খবর দিয়েছে অনলাইন ইউএসএ টুডে। এতে বলা হয়েছে, অনেকেই মনে করে থাকেন নারকেলের তেলে যে ফ্যাট বা চর্বির মিশ্রণ আছে তা স্বাস্থ্যের জন্য উপযোগী। কিন্তু এএইচএ বলছে, এর পক্ষে পর্যাপ্ত মানসম্পন্ন প্রমাণ নেই। তাই তারা বলছে, লোকজনের উচিত কি পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছে তা কমিয়ে আনা। এক্ষেত্রে তারা নারকেলের তেল পাল্টে ভেজিটেবল তেলÑ যেমন অলিভ ওয়েল, সূর্যমুখীর তেল ব্যবহারে পরামর্শ দিয়েছেন। বলা হয়েছে, এতে শরীরে কোলেস্টেরলের পরিমাণ কম হবে। এইচএ’র এ বিষয়ক রিপোর্টের প্রধান লেখক ডা. ফ্রাঙ্ক স্যাকস বলেন, আমরা লোকজনকে হার্টের সমস্যা ও রক্তে ক্ষতিকর বিষয়গুলো প্রতিরোধের পরামর্শ দিই। বৃটেনে পাবলিক হেলথ ইংল্যান্ড জনসাধারণকে পরামর্শ দিচ্ছে স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে আনতে। তাতে বলা হচ্ছে, দিনে একজন পুরুষকে গড়ে ৩০ গ্রামের বেশি স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করা উচিত নয়। এক্ষেত্রে একজন নারীর জন্য মাত্রা ২০ গ্রাম মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ