গাজীপুর জেলা এশোসিয়েশন অব ইউএসএ’র বনভোজন অনুষ্ঠিত
নিউইয়র্ক : গ্রীষ্মের দাবাদাহে ব্যাস্ত নিউইয়র্ক যখন অতিষ্ট, পুঞ্জিভুত শ্রাবনের অস্থির মেঘেরা যখন আকাশেই ঘুরাফিরা করে চলে যায় অন্য আকাশে, ঠিক এমনি এক সময় প্রাত্যহিক যান্ত্রিক জীবন থেকে একদিনের পরিত্রানের আশায় গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউ এস এ আয়োজন করে বার্ষিক বনভোজন ২০১৬। ব্যস্ত নগরীতে বনভোজন কেবল মাত্র নগর পীড়নের পরিত্রানই নয়, এক মিলন মেলাও বটে। গেল ১৭ ই জুলাই রবিবার দিনটি ছিল প্রবাসী গাজীপুরবাসীদের জন্য এক মহা আনন্দের। লক্ষনীয় ভীড় আর অসীম উল্লাসে ফেটে পরা প্রবাসী গাজীপুরবাসী প্রানভরে উপভোগ করে পারস্পরিক সখ্যতা, মুখরোচক খাবার, খেলাধুলা প্রানবন্ত সাংস্কৃতিক অনুষ্টান আর র্যাপফেল ড্র।
দিনের শুরুতেই জ্যাকসন হাইটসের ব্রডওয়েতে মিলিত হয় গাজীপুরবাসীরা। যথাসময়ে বাসে আসন গ্রহন করতে পেরে সকলের আনন্দ আরও যেন বেড়ে যায়। বনোভোজন কমিটি আগে থেকেই মজাদার নাস্তা আয়োজন রেখেছিল। যাত্রা শুরুর আগেই সকলে মিলে তা উপভোগ করে। যাত্রার শুরুতেই প্রধান অতিথি নাঈম আহমেদের উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। আরো উপস্থিত হন সম্মানিত অতিথি এটর্নী মঈন চৌধুরী। পিননিক মাঠে সাবাইকে অবাক করে স্বস্ত্রীক উপস্থিত হন যুক্তরাষ্ট্র আওয়ামিলীগেরসভাপতি ও সর্বজন সম্মানিত নেতা ডঃ সিদ্দিকুর রহমান ও যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম উপস্থিত অতিথিদের আভিবাদন জানাতে উপস্থিত হয়প্রধান উপদেষ্টা আবুল মনসুর খান,প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা আবদুল হালিম সরকার ও সহ সভাপতি মিসেস মিনারা সরকার, ইকবাল হোসেন বাচ্চু ও মিসেস ভুইয়া,উপদেষ্টা সিরাজুল মোড়ল বাবুল ও মিসেস সোহেলী পারভীন, খন্দকার মুজিবুর রহমান ও মিসেস রহমান, উপদেষ্টা প্রফেসর হাবিবুল্লা ও মিসেস হাবিবুল্লা,উপদেষ্টা শাহীন খান ও মিসেস খান,সভাপতিপাভেল চৌধুরী ও মিসেস জান্নাতুল নাঈমা, সহ সভাপতি সাইফুল্লা ভুইয়া ও মিসেস ভুইয়া, মীর জাকির, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম ফরহাদ ও মিসেস ইমরুন নাহার, সহ সাধারন সম্পাদক গাজীএসএজুয়েল ও মিসেস জুয়েল, সহ সাধারন সম্পাদক এম অরুন খান ও জেনিফার খান, কোষাদক্ষ মিজানুর রহমান মিজান, সহসাংগঠনিক সম্পাদক সরকার আবদুল মতিন, মোহাম্মদ আসাদুজ্জামন জুয়েল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলিউল ইসলাম,সহ ক্রীড়াসম্পাদক আসাদুল হক কাজল মিজানুর রহমান মিজান, আসাদুল হক কাজল,দপ্তর সম্পাদক পাভেল খান, সমাজ কল্যান সম্পাদক, সাজেদা আক্তার লুবনা, সহসমাজ কল্যান সম্পাদক রত্না রোজারিও, শিক্ষা সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ জুয়েল, আপ্যায়ন সম্পাদক ফয়সাল নুর, ম্যাগাজিক সম্পাদক ইমরানুল হক টীপু, কার্যকরি সদস্য মোঃ মিজানুর রহমান,রাজিয়া হক, নাদিম ইকবাল, মোঃ শারফুদ্দিন সহ আরও অনেকে।
গন্তব্যের উদ্দ্যেশে বাস ছেড়ে গেলে কর্মকর্তাদের অনেকেই স্বস্ব বাহনে আরোহন করে সকলের আগেই পৌছে যান জর্জ আইল্যান্ড কাউন্টি পার্কের ১ নম্বর প্যাভিলিয়নে। সকাল এগারটা তিরিশ মিনিটে সকলকে সাথে নিয়ে আনুষ্টানিকভাবে পিকনিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও সফল রিয়েল ইস্টেইট ব্যাবসায়ী নাঈম আহমেদ, এটর্নী মঈন চৌধুরী, মনসুর খান, আব্দুল হালিম সরকার, ইকবাল হসেন বাচ্চু, মুজিবুর রহমান, পাভেল চৌধুরী। তারপরই মীর জাকিরের তত্বাবধানে তরমুজ বিতড়ন করা হয়। উচ্ছাসিত প্রবাসী গাজীপুবাসীরা ততক্ষনে পার্কের বিভিন্ন বেঞ্চিতে আসন গ্রহন করেছেন। কেউ কেউ আবার দীর্ঘ দিনের পরে বন্ধুর সাক্ষাতে গল্প আলাপে ঈগল পেভিলিয়নের চারপাশ জমজমাট করে তোলেন। ঐদিকে সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম ফরহাদ বিলম্ব না করে চায়ের পাতিলে আগুন জ্বালিয়ে হাড়ি বসিয়ে দেন। ইসহাক মোল্লা মাইকে দিনের কর্মসুচী ঘোসনা করতে থাকেন। ফরহাদ র্যা ফেল ড্রয়ের টিকিট বিতড়নের ব্যবস্থা করতে থাকেন। মিজান ও মতিন সরকার পিকনিকের চাঁদা সংগ্রহে নিজেদের ব্যাস্ত রাখেন। একই সাথে সহ সাধারন সম্পাদক গাজী এস এ জুয়েল অনুষ্ঠানের প্রস্তুতি নিতে থাকেন। অন্যদিকে খেলাধুলা সম্পাদক আসাদুল হক কাজল মাঠ থেকে বাশিতে ফু দিয়ে বাচ্চাদের মাঠে ডাকেন। শুরু হয় বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বতস্ফুর্ত ভাবে অংশ নিয়ে খেলার মাঠকে প্রানবন্ত করে তোলে। পরপরই শুরু হয় পুরুষদেরপাতিল ভাংগা ও মহিলাদের বালিশ খেলা। সকলের অংশগ্রহনে জমে উঠে খেলাধুলা পর্বটি। এই পর্ব পরিচালনায় আরও যারা সহযোগিতা করেছেন তারা হলেন –মিজানুর রহমান, আব্দুল হালিম সরকার, রঞ্জন রক্ষিত, ইসহাক মোল্লা।
পরপরই মীর জাকির, সাইফুল্লা ভুইয়া ও ফয়সাল নুরের পরিচালনায় পরিবেশিত হয় নিউইয়র্কের প্রতিষ্টিত রেষ্টুরেন্ট সাগরের মুখরোচন খাবার। খাবার পরে পান সুপাড়ির আমেজে অনেক আনড়িকেও ঠোট রাঙাতে দেখা যায়। দেখা যায় চায়ের কাপে ফুড়ুৎ ফুড়ুৎ টান, শোনা যায় চিপসের মচর মচর শব্দ। অন্যদিকে গাজী জুয়েলের পরিচালনায় আয়োজিত হতে থাকে সাংস্কৃতিক পরিবেশনা। একে একে পরিবেশিত হয় সংগীত ও নৃত্য। অংশ গ্রহন করেন স্থানীয় নামকরা শিল্পীদের নাচ গানের পরিবেশনা। এর মাঝে বিকালের নাস্তার জন্য প্রস্তুতি নেন – মিনারা সরকার, সোহেলী পারভীন, সাজেদা আক্তার লুবনা, জেনিফার ইয়াসমীন, রত্না রোজারিও, ফেরদৌসি বেগম, ইমরুল নাহার ইমু, ফারহানা জুয়েল, জান্নাতুল নাঈমা কনা। তাদের সকলের সহযোগিতায় পরিবেশিত হয় মুখরোচক ঝাল মুড়ি ও চা।
ফাকে ফাকেফরহাদের পরিচালনায় বিক্রি হতে থাকে গাজীপুর জেলা এসোসিয়েশনের সৌজন্যে আকর্ষনীয় র্যা ফেল ড্রয়ের পুরস্কারের টিকেট। দশটি মুল্যবান পুরস্কারের মাধ্যে উল্ল্যেখযোগ্য ছিল বিশাল এল সি ডি টিভি, আই প্যাড মিনি, ল্যাপটপ, টেবলেট পিসি সহ আরও অনেক কিছু। সাংস্কৃতিক পর্বের মাঝে কিছুক্ষনের জন্য বিরতি নিয়ে শুরু হয় পরিচয় পর্ব। আগত অতিথি ও কার্যকরি কমিটির সকলের সাথে পরিচয় করিয়ে দেন ফয়জুল ইসলাম ফরহাদ। এই পর্বে যাদের বক্তব্য সকলের দৃষ্টি আকর্ষন করে তারা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামিলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, গাজীপুর এসোসিয়েশনের সভাপতি পাভেল চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর খান, প্রাক্তন সভাপতি আব্দুল হালিম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম আহমেদ, এটর্নী মঈন চৌধুরী, ইকবাল হোসেন বাচ্চু, প্রফেসর হাবিবুল্লা, সিরাজুল মোড়ল বাবুল খন্দকার মুজিবুর রহমান। নেত্ববৃন্দের বক্তব্য শুনার জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকা অতিথিরা প্যাভিলিয়নে ভীড় করতে দেখা যায়।
পিকনিকের শেষ পর্বে খেলাধুলা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বাচ্চাদের মাঝে খেলনা প্রদান করা হয়। এতে সহোগিতা করেন আবুল মনসুর খান, আব্দুল হালিম সরকার, মিনারা সরকার, ইকবাল হোসেন বাচ্চু, খন্দকার মুজিবুর রহমান, রঞ্জন রক্ষিত, অধ্যাপক হাবিবুল্লা, সিরাজুল মোড়ল ও সোহেলী পারভীন। একেবারে শেষে র্যা ফেল ড্র অনুষ্টিত হয়। সভাপতি পাভেল চৌধুরি ও প্রতিষ্টাতা সভাপতি আবুল মনসুর খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে আগামী পিকনিকে আগাম নিমন্ত্রনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় গাজীপুর জেলা এসোসিয়েশনের বিগত ১৪ বছরের মধ্যে সবচেয়ে আকর্ষনীয় এবং প্রানবন্ত বনভোজন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ