Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

গাড়িরও যত্ন নিন

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: February 19, 2014 | 1:46 PM

নিজের গাড়ির যত্ন নিজেকেও নিতে হবে। ছবি: অধুনাতন্ময় দেবনাথ : গাড়িতে উঠতেই চোখে পড়ল, দুই দিন আগে বাচ্চারা গাড়িতে চকলেট খেয়েছিল, সেই খোসা পড়ে আছে। মেজাজটা বিগড়ে গেল। গাড়ির চালককে ডেকে বেশ বকাঝকাও করলেন। কিন্তু গাড়ি তো আপনার। আপনি কি পারতেন না এর দেখভাল করতে। সব সময় চালকের ওপর নির্ভরশীল না হয়ে নিজেও নিতে পারেন এর যত্ন। কারণ সঠিকভাবে গাড়ির যত্ন না নিলে গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া গাড়ির ভেতরের অংশের যত্নের প্রতি সতর্ক হওয়া উচিত গাড়ির মালিকের ও চালক উভয়েরই। নাভানা লিমিটেডের (টয়োটা) জ্যেষ্ঠ নির্বাহী (লজিসটিকস) এস কে ইমাদুল হক বলেন, গাড়ি কেনার পর প্রতিটি গাড়ির সঙ্গে একটি ব্যবহারনির্দেশনার বই থাকে। সেই বইতে গাড়ির যত্ন নেওয়ার নিয়ম দেওয়া থাকে। সে অনুযায়ী গাড়ির যত্ন নেওয়া যেতে পারে। সাধারণভাবে গাড়ির যত্নের জন্য যা করণীয়:
 ব্যবহারের পর গাড়ি মুছতে হবে। আর ব্যবহারের পর গাড়ি ঢেকে রাখা উচিত।
 সপ্তাহে অন্তত একবার গাড়িটিকে ধুয়ে ফেলতে হবে।
 গাড়ি না ধুয়ে বেশিদিন চালানোর পর ব্রেকের গোড়ায় বালু জমে যেতে পারে। নিয়মিত ব্রেকের অংশটি পরিষ্কার করা উচিত।
 ব্যবহারের আগে নিয়মিত গাড়ির ইঞ্জিন পরীক্ষা করে দেখা উচিত।
 চাকায় যথেষ্ট হাওয়া আছে কি না সেটাও যাচাই করে দেখা উচিত।
 অনেকের ঘামের কারণে পায়ে দুর্গন্ধ হয়। তাই গাড়ির ভেতরে বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য রাখা উচিত।
 নতুন গাড়ির বসার সিটগুলোতে প্লাস্টিক লাগানো থাকে। যতটুকু সম্ভব খেয়াল করতে হবে যেন প্লাস্টিকটি ছিঁড়ে না যায়।
 প্লাস্টিক ছিঁড়ে গেলে সম্ভব হলে প্রতিদিন বসার জায়গাগুলো পরিষ্কার করতে হবে। তা না হলে বসার জায়গা নোংরা হয়ে যেতে পারে।
 গাড়ির ডিকির ভেতরটাও ভালোভাবে পরিষ্কার করে রাখা উচিত।
 গাড়ির ভেতরের পাপোশ অথবা ম্যাটটাও ভালোভাবে পরিষ্কার রাখা উচিত। তা না হলে গাড়ির ভেতর দুর্গন্ধ হতে পারে।
 গাড়ি কত দূরত্ব চলেছে, তার ওপর মবিল পরিবর্তন অনেকটা নির্ভর করে। গাড়ি যদি প্রতিদিন চালানো হয় তাহলে দেড় থেকে দুই মাস পরপর মবিল পরিবর্তন করা উচিত।
 দিনে অন্তত একবার গাড়ির কাচ মোছা দরকার।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV