গিনিসকে উচ্চতা দিতে যুক্তরাষ্ট্রে ২৫ ইঞ্চির জ্যোতি
উচ্চতা প্রায় ২৫ ইঞ্চি। ওজন পাঁচ কেজি। স্বাভাবিক নিয়মে এই বর্ণনা হওয়া উচিত বছর দুয়েকেরও ছোট কোনও বাচ্চার। কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে, তিনি ১৯ বছরের জ্যোতি আমগে। বিশ্বের সবচেয়ে বেঁটে মহিলা। নাম রয়েছে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডেও। ছোট্ট চোখে বড় বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন সত্যি করতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেন নাগপুরের জ্যোতি আমগে।
তার উচ্চতা এখনও এক ফুট হয়নি। বিশ্বে তিনিই সবচেয়ে বেঁটে। সেই জ্যোতি নিউইয়র্কের সবচেয়ে লম্বা বহুতল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে। ৮৭ তলায় উঠলেন। সঙ্গে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড ২০১৪ কপি। এই বইয়ের প্রচারেই ওবামার দেশে পৌঁছেছেন তিনি।
জন্মের সময় থেকে অ্যাকোন্ড্রোপ্লাসিয়া নামে এক রোগে আক্রান্ত জ্যোতির বেড়ে ওঠার আর কোনও আশা নেই। তবে তা নিয়ে কোনও রাগ-দুঃখ-অভিমান নেই ১৯ বছরের এই তরুণীর। জীবনটাকে হাসিখুশি কাটাতেই ভালবাসেন। ইচ্ছে রয়েছে হলিউডে পাড়ি জমানোরও।বাংলাদেশ প্রতিদিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








