Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

গুগলের মার্চেন্ট একাউন্টে যুক্ত হলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: November 10, 2017 | 8:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : গুগল কতৃপক্ষ তাদের মার্চেন্ট একাউন্টে বাংলাদেশকে যুক্ত করেছে। গুগলের সাপোর্ট সেন্টার ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে মঙ্গলবার রাতে বাংলাদেশের নাম যুক্ত করা হয়। এরফলে বাংলাদেশী অ্যান্ড্রয়েড ডেভলপাররা এখন থেকে ‘গুগল পে’তে অ্যাপ বিক্রি করতে পারবে।

এদিকে গুগলের ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে বাংলাদেশ যুক্ত হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, গুগল বাংলাদেশের মোবাইল এপি¬কেশন ডেভেলপারদের দীর্ঘদিনের দাবি পূরণ করায় তিনি আনন্দিত। 

পলকের উদ্ধৃতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সিনিয়র কাউন্সিলর উইলসন এল হোয়াইটের নেতৃত্বে গুগল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছিলেন। বৈঠকের অন্যতম এজেন্ডা ছিলো, বাংলাদেশের ডেভেলপাররা যেন মার্চেন্ট একাউন্ট করতে পারে, যা দিয়ে ইন-এপি¬কেশন পেমেন্ট ও পেইড-এপি¬কেশন পাবলিশ করা সম্ভব।

তিনি বলেন,গত মাসে গুগলের উচ্চপদস্থ প্রতিনিধি দল ‘আইসিটি বিভাগে আমাদের সাথে আবারও বৈঠকে বসে। আমি সে বৈঠকেও পুনরায় বাংলাদেশের ডেভেলপারদের পক্ষ থেকে তাদের দাবি উত্থাপন করি। আজ গুগলের মার্চেন্ট একাউন্টের তালিকায় গুগল বাংলাদেশকে যুক্ত করার মধ্য দিয়ে গুগল তাদের পূর্ব ঘোষিত আশ্বাসের বাস্তবায়ন ঘটালো।’
এজন্য প্রতিমন্ত্রী গুগল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পলক বলেন, গুগল মার্চেন্টের এ সুবিধা বংলাদেশের মোবাইল এপ্লিকেশন ডেভেলপারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং মোবাইল এপ্লিকেশন ও গেইম ডেভেলপমেন্ট আরও প্রসারিত হবে।এর ফলে আমাদের দেশীয় গেইম ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদের বৈশ্বিক পদচারণা বাড়বে প্রতিমন্ত্রী বিশ্বাস করেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এভাবেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসনিার নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার তত্ত্বাবধানে ধীরে ধীরে ডিজিটাল ইকোনমির পথ প্রশস্ত করতে সক্ষম হবো। আইসিটি খাতে ২০ লাখ মানুষের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি ৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান অর্থ আয় করতে পারবো।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ