গুগল আনছে কমদামি স্মার্টফোন!
গুগল আনছে অ্যান্ড্রয়েড ওয়ান নামের স্মার্টফোন। এলজি ও গুগল একটি স্মার্টওয়াচ আনার কাজও করছে। যুক্তরাষ্ট্রের বাজারেও আনা হবে অ্যান্ড্রয়েড ওয়ান ফোন। ২০১৪ সালে বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়াসহ উন্নয়নশীল দেশগুলোর জন্যই অ্যান্ড্রয়েড ওয়ানের যাত্রা শুরু। সেসময় উন্নত দেশগুলোর জন্য এই ফোন আনার পরিকল্পনা না থাকলেও সিদ্ধান্ত পাল্টিয়েছে গুগল। তাই এবার যুক্তরাষ্ট্রের বাজারে এই ফোন ছাড়া হচ্ছে। বাজারে আনা প্রথম ফোনটি প্রায় ১০০ ডলারের হলেও দ্বিতীয় প্রজন্মের ফোনটি শুরু হবে ২০০ ডলার থেকে। উন্নত বিশ্বের দেশগুলোর জন্য এ দাম কম হলেও প্রাধান্য দেয়া হচ্ছে সর্বাধিক ভালমানের দিকে। তথ্যমতে, যুক্তরাষ্ট্রের জন্য আনা এই ফোন একটু বেশি দামে ২০০ থেকে ৩০০ ডলার মূল্যে আনা হবে। তবে কোন মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন এই ডিভাইসগুলো তৈরি হবে তা না জানা গেলেও আপাতভাবে এলজির নাম শোনা যাচ্ছে।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ