Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

গৃহকর্মীর সাথে দুর্ব্যবহারের খেসারত ১ লাখ ৩৫ হাজার ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: April 28, 2017 | 9:50 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : গৃহকর্মীর সাথে দুর্ব্যবহার এবং ন্যায্য পারিশ্রমিক না দেয়ার খেসারত হিসেবে ভারতীয়-আমেরিকান আইটি কোম্পানীর মালিক হিমানশু ভাটিয়াকে ১ লাখ ৩৫ হাজার ডলার দিতে হচ্ছে। ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল ডিস্ট্রিক্টে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়েরকৃত মামলার পর শ্রম বিভাগের উচ্চ পর্যায়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হবার পর গত সপ্তাহে মাননীয় বিচারক এ রায় ঘোষণা করেছেন। গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র শ্রম মন্ত্রণালয়ে এ অভিযোগ দায়ের করা হয়েছিল।

মাননীয় আদালতে প্রমাণিত হয় যে, ঐ গৃহকর্মীর ক্ষেত্রে নূণ্যতম মজুরি বিধি অনুসরণ করা হয়নি। ২০১২ সালের জুলাই থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত গৃহকর্মী শীলা নিংওয়াল রোজ ইন্টারন্যাশনাল এবং আইটি স্টাফিং কোম্পানীর সিইও ভাটিয়ার বাসায় নিয়োজিত ছিলেন। তাকে মাসিক ৪০০ ডলার দেয়ার অঙ্গিকার ছিল। সাথে থাকা ও খাওয়া ফ্রি। তবে তাকে যে খাবার দেয়া হয় তা ভাটিয়া পরিবারের উচ্ছৃষ্ট ছিল। রাতে ঘুমাতে দেয়া হয় অস্বাস্থ্যকর জায়গায়। কখনো অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দূরের কথা, আবর্জনার স্তুপের পাশে ঘুমুতে হয় শীলাকে। অথচ ভাটিয়ার কুকুরের জন্যে সব সময় সুন্দর একটি বিছানা রয়েছে নিজ ঘরেই। মামলায় আরো প্রমাণিত হয় যে, ভাটিয়ার বাসায় কাজ নেয়ার দিনই শীলার পাসপোর্ট আটক রাখা হয়।

এদিকে, নিউইয়র্কস্থ দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘দেশীজ রাইজিং আপ এ্যান্ড মুভিং’ (ড্রাম) এর সংগঠক কাজী ফৌজিয়া এ সংবাদদাতাকে জানান, গত বছরও তারা বাংলাদেশী এবং ভারতীয় কয়েক ব্যক্তি কর্তৃক তাদের স্বদেশী গৃহকর্মী এবং রেস্টুরেন্ট কর্মীকে ঠকানোর মামলায় জয়ী হয়েছেন। কাজ করিয়ে ন্যায্য পারিশ্রমিক প্রদান না করায় এসব মামলা করা হয়। ঐসব গৃহকর্তা এবং রেস্টুরেন্ট মালিকের কাছে থেকে বকেয়া পাওনা বাবদ লক্ষাধিক ডলার আদায় করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন কাজী ফৌজিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV