গোপনীয়তা রক্ষার তথ্য দিবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত গোপনিয়তা রক্ষার নীতিমালা ও ব্যবস্থাপনার বিষয়বস্তু উন্মুক্ত করেছে। ব্যবহারকারীরা যাতে তাদের তথ্য সুরক্ষিত আছে কি না এবং কিভাবে তা গোপন রাখা হচ্ছে এ বিষয়ে নিশ্চিত হতে পারে তার জন্য এই প্রচারণা চালাবে ফেসবুক।
ফেসবুকের চীপ প্রাইভেসি অফিসার এরিন এগান জানিয়েছেন, নিজের তথ্য সংরক্ষণের জন্য ফেসবুকের জন্য প্রাইভেসি কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব তথ্য সুরক্ষা দিবস উপলক্ষ্যে ফেসবুক ইউরোপিয় ইউনিয়নের সাধারণ তথ্য সুরক্ষা নীতিমালার প্রেক্ষিতে ব্যবহারকারীদের নিশ্চয়তা দিতে যাচ্ছে । কারণ ফেসবুক কিভাবে ব্যবহারকারীদের তথ্য গোপন রাখে সেটি জানার অধিকার ব্যবহারকারীদের আছে।
প্রাইভেসি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার্থে কিভাবে ফেসবুকে ডাটা ব্যবহৃত এবং কিভাবে তার ব্যবস্থা হয় তার জন্য নতুন একটি প্রচার অভিযান চালাচ্ছে। ফেসবুক ফিডে এখন থেকে দরকারী কিছু ভিডিও দেখা যাবে। এছাড়া ব্যবহারকারীরা পাবে বিজ্ঞাপন, দ্রুত কিভাবে পুরাতন পোস্ট রিভিউ ও ডিলেট করা যাবে এইসব সুবিধা। ফেসবুক তাদের ব্যবহাকারীদের প্রথমবারের মতো প্রাইভেসি চেক-আপের সঙ্গে পরিচয় করে দিয়েছিল ২০১৪ সালে। সূত্র: আইরিশ টাইমস
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ