‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ : নিউইয়র্কের ব্রঙ্কসে সুপন চৌধুরী নামে আরেক বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সুপন চৌধুরী নামে আরেকজন বাংলাদেশী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ঘটনার সময় হামলকারীরা ক্যাবি সুপনকে ‘গো ব্যাক টু ইউর কান্ট্রি’ বলে বেধড়ক মারধোর করে। এ ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটিকে কমিউনিটি নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে মন্তব্য করেন। বিষয়টি কোন ভাবেই মেনে নিতে পারছেন না তারা। এর আগেও দুর্বৃত্তের হামলার শিকার হয়েছিলেন বেশ ক’জন বাংলাদেশী। আসন্ন রমজান ঘিরে প্রকাশ্য একজন বাংলাদেশীর ওপর হামলা’সহ তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।
ভিকটিম উবার চালক সুপন চৌধুরী জানান, ব্রঙ্কসের জেরম এভিনিউ সংলগ্ন ১২১৫ এন্ডারসন এভিনিউতে গত ১৯ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানো অবস্থায় তার ওপর অতর্কিত হামলা চালায় বেশ ক’জন বখাটে। এসময় গাড়িতে একজন নারী যাত্রী ছিলেন। ঘটনার সময় রেড লাইটের স্টপ সাইনে অপেক্ষমান থাকা অবস্থায় ওই তরুণরা এসে তাকে নিউইয়র্ক ছেড়ে চলে যেতে বলে। গো ব্যাক টু ইউর কান্ট্রি বলে তার গাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে তাকে গাড়ি থেকে নামিয়ে উপর্যপূরি আঘাত করতে থাকে বলে জানান আহত সুপন। বেধড়ক লাঠি পেটা ও কিল ঘুষি দিয়ে আহত করে তার গাড়িতেও ভাঙচুর চালায়। পরে ৯১১ এ কল দিলে পুলিশ এসে তাকে
উদ্ধার করলেও ততক্ষণে হামলাকারিরা পালিয়ে যায়। আহত বাংলাদেশী ক্যাবি সুপন চৌধুরীকে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান এডভোকেট এন মজুমদার, মনজুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুনসহ কমিউনিটির নেতারা ।
হাসপাতাল থেকে ফিরে গত ২০ মে শনিবার মূলধারার গণমাধ্যম’সহ কমিউনিটি নেতাদের সাথে ঘটনার বিবরণ দেন বাংলাদেশী ক্যাবী। এধরণের অতর্কিত হামলায় উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে ব্রঙ্কস কমিউনিটি।
গাড়ির অভ্যন্তরে থাকার পরও, গ্রুপ বেঁধে নিজের ওপর অতর্কিত হামলায় ভয়-উৎকণ্ঠা কথা জানান সুপন চৌধুরী। এ ঘটনায় ভেঙ্গে পড়েছেন তিনি।
কমিউনিটি নেতৃবৃন্দ জানান, এর আগেও নিউইয়র্কে একাধিক হামলার শিকার হয়েছেন বাংলাদেশীরা। দুর্বৃত্তের আঘাতে গেল বছর জ্যামাইকাতে দু’জন ইমাম ও একজন নারী প্রাণ হারিয়েছেন। এছাড়াও, গেল বছর ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর মসজিদে তারাবীর নামাজে যাওয়ার সময় বাংলাদেশি আতিক আশরাফকে দুই কৃষ্ণাঙ্গ যুবক হামলা চালিয়ে মারাত্মক জখম করে। ওই বছর ব্রঙ্কসের স্টারলিংয়ে প্রকাশ্য ঘটনার শিকার হন বাংলাদেশি সোহেল চৌধুরী ও ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান। ব্রঙ্কসে পায়জামা-পাঞ্জাবি পরিহিত মুয়াজ্জিন মজিবুর রহমানও হেইট ক্রাইমের শিকার হয়েছিলেন। গত ১ জুন রাতে মোহাম্মদ রশীদ খান (৫৯) নামের এক মুসল্লী আক্রান্ত হন জ্যামাইকা এভিনিউর ‘ইসলামিক স্টাডিজ সেন্টার’ মসজিদ থেকে বের হবার পর। মসজিদের সামনেই তাকে পেটানো হয়।
মাইনরটি অভিবাসীদের উপর হামলা বন্ধ’সহ আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশী এলাকা ঘিরে পুলিশের নিরাপত্তা আরো বৃদ্ধির দাবি ওঠেছে কমিউনিটির পক্ষ থেকে।
এদিকে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে রমজান উপলক্ষে মসজিদ সংলগ্ন এলাকায় বিশেষ টহল ব্যবস্থা থাকবে বলে জানান হয়েছে। কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতেও পরামর্শ দেয়া হয়েছে।
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule