গ্রিনকার্ডধারীদের সিটিজেনশিপের জন্য করণীয়
সেলিনা শারমিন: আমেরিকান সিটিজেনশিপ থাকলে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে একজন আমেরিকান নাগরিক হিসেবে। সর্বোপরি কোনো ব্যক্তি যদি আমেরিকান সিটিজেন হতে চান তাহলে সেই ব্যক্তির অবশ্যই গ্রিনকার্ড থাকতে হবে। আমেরিকান সিটিজেনশিপের জন্য আবেদন করার আগে অবশ্যই আমেরিকান সিটিজেনশিপ আইন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রয়োজনীয় নির্দেশনাবলী অনুসরণ করে দরখাস্তকারীকে আমেরিকান সিটিজেন হওয়ার জন্য আবেদন করতে হবে। যে কোনো ধরনের আইন অথবা তথ্যের প্রয়োজন হলে আবেদনকারীকে অবশ্যই একজন অ্যাটর্র্নি অথবা লাইসেন্সধারী নন প্রফিট এজেন্সির সাহায্য নিতে হবে। অতিরিক্ত তথ্যের জন্য অবশ্যই িি.িাংপরং.মড়া এই ওয়েবসাইটে কাজ নেওয়া যেতে পারে।
যদি কোনো ব্যক্তির গ্রিনকার্ড থাকে এবং যাদের বয়স ১৮ বছর এবং ঊর্ধ্বে শুধুমাত্র তারা অন্তত ৫ বছর (কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ৩ বছর) স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করতে হবে। যদি কোনো ব্যক্তি বিবাহিত হয়ে থাকেন তাহলে আমেরিকান সিটিজেন স্বামী অথবা স্ত্রীর জন্য ইউএস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসেস নীতি অনুযায়ী এবং ইমিগ্রেশন ও ন্যাশনালটি অ্যাক্টের সেকশন ৩১৯ (এ) নিয়ম অনুযায়ী সাধারণত আমেরিকান সিটিজেন স্বামী অথবা স্ত্রীকে অবশ্যই গ্রিনকার্ড থাকতে হবে ৩ বছরের জন্য এবং আমেরিকায় ৩ বছরের জন্য স্থায়ীভাবে বসবাস করতে হবে। এছাড়াও ২ প্রকারে আমেরিকান সিটিজেন বাবা ও মায়ের পুত্র এবং কন্যা আমেরিকান সিটিজেন হতে পারে। প্রথমত : আমেরিকাতে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে নাগরিক। দ্বিতীয়ত : ইউএস ইমিগ্রেশন এবং সিটিজেনশিপ আইন সেকশন ৩০১ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি আমেরিকার বাইরে জন্মগ্রহণ করলে ঐ ব্যক্তির জন্মের সময় তার মা-বাবা যদি আমেরিকান সিটিজেন হয়ে থাকে তাহলে ঐ ব্যক্তি আমেরিকান নাগরিক হিসেবে গণ্য হবেন। আমেরিকান সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন আইন অনুযায়ী আমেরিকান সিটিজেন মা-বাবার শিশু আমেরিকার বাইরে যে কোনো দেশে জন্মগ্রহণ করলে ওই দেশের আমেরিকান অ্যাম্বেসিকে দ্রুত তথ্য সরবরাহ করলে ইউএস ইমিগ্রেশন এবং সিটিজেনশিপ আইন অনুযায়ী শিশুর সিটিজেনশিপ প্রক্রিয়াধীন হবে।
আমেরিকান সিটিজেনশিপ আবেদনকারীকে অবশ্যই ভালো নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। ইউএস গভর্নমেন্ট সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। অবশ্যই ইংরেজিতে পড়ালেখা এবং কথা বলতে জানতে হবে (যখন কোনো ব্যক্তি সিটিজেনশিপের জন্য আবেদন করবে)। ব্যতিক্রম হচ্ছে যদি কোনো ব্যক্তি ৫৫ বছর অথবা তার অধিক বয়সের হয়ে থাকেন তাহলে তারা যদি ১৫ বছর আমেরিকায় বসবাস করেন তখন তাদের জন্য ব্যতিক্রম আইন রয়েছে, যখন কোনো ব্যক্তি সিটিজেনশিপের জন্য আবেদন করবেন। এছাড়াও ইউএস ইমিগ্রেশনের আইন রয়েছে যাদের বয়স ৫০ বছর এবং আমেরিকায় ২০ বছর স্থায়ীভাবে বসবাস করছেন তাদের জন্যও ব্যতিক্রম আইন রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন : িি.িঁংপরং.মড়া. যদি বাড়িতে কোনো ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতিমূলক গাইডের জন্য যে কোনো লোকাল পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ করলে সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতিমূলক গাইড এবং ১০০ প্রশ্নোত্তর পাওয়া যাবে।
লেখক : সেলিনা শারমিন, কর্মকর্তা নিউ আমেরিকান প্রোগ্রাম, কুইন্স সেন্ট্রাল লাইব্রেরী, নিউইয়র্ক।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!