Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

গ্রেটার খুলনা সোসাইটি ইউএসএ’র নয়া কমিটি : সভাপতি মুরারী, সম্পাদক মুনীর

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: December 17, 2017 | 3:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্প্রতি হয়ে গেল গ্রেটার খুলনা সোসাইটি অফ নর্থ আমেরিকা ইউএসএ-এর নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে পূর্বেই প্রধান নির্বাচন কমিশনার ডা: মাসুদ রহমান এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়। উক্ত নির্বাচন কমিশনে ছিলেন শাহ নেওয়াজ, সৈয়দ এনায়েত আলী, শেখ আনসার আলী, পারভীন সুলতানা রতœা, জিয়াউর রহমান লিটু এবং মোস্তফা আল আমিন রাসেল। নির্বাচন কমিশনর  গত ১২ নভেম্বর রবিবার শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। গত ৪ ডিসেম্বর খাবার বাড়ির পালকি সেন্টার হলে সোসাইটির নূতন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। ২৯ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডা: মাসুদ রহমান।গ্রেটার খুলনা সোসাইটিতে ২০১৮-২০১৯ মেয়াদের জন্য নির্বাচিতরা হলেন- সভাপতি মুরারী মোহন দাস, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সহ-সভাপতি ইসমত জাহান পলি, শাহজাহান দুলাল, শেখ নওশাদ আকতার, এস এম সিরাজুল ইসলাম এবং শেখ হাসান আলী, সাধারণ সম্পাদক সরদার মুনীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক খন্দকার মুরাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পপি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা চৌধুরী, আইটি সম্পাদক শেখ আল আমিন. কার্যনির্বাহী কমিটিতে আছেন ফারুকুল ইসলাম, আনসার আলী, সৈয়দ এনায়েত আলী, মোস্তফা আল আমিন রাসেল, শেখ সেকান্দার আলী, শিমূল সাহা, মোসাম্মাৎ লিপি, জামাল উদ্দিন, শেখ নুহুল আলম, শেখ শহিদুল ইসলাম। গ্রেটার খুলনা সোসাইটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডা: মাসুদ রহমান, সিনিয়র উপদেষ্টা: শাহ নেওয়াজ, এছাড়াও উপদেষ্টা কমিটিতে আছেন: আসাদুল ইসলাম, পারভীন সুলতানা রতœা, জিয়াউর রহমান লিটু এবং ফজলে করিম। ৪ ডিসেম্বর খাবার বাড়ির পালকি সেন্টার হলে অনুষ্ঠিত সভায় নব নির্বাচিত কমিটির অভিষেক আগামী ১৪ জানুয়ারী ২০১৮ তারিখ “গুলশান টেরেস”-এ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, এবং সে লক্ষ্যে অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য শেখ আনসার আলীকে আহবায়ক এবং মোস্তফা আল আমিন রাসেল ও খন্দকার মুরাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ