Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাধারণ সভা স্থগিত

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: January 24, 2018 | 9:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক’র সাধারণ সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ২৭ জানুয়ারী ২০১৮ সাধারণ সভা হওয়ার কথা ছিল। স্বল্পসময়ের মধ্যে নতুন তারিখ জানানো হবে। উল্লেখ্য, বর্তমান কমিটি শপথ নেওয়ার পর দীর্ঘ মেয়াদী পরিকল্পনা দেওয়ার পাশাপাশি সদস্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। সোসাইটির গঠণতন্ত্র অনুযায়ী নতুন সদস্যদের ভর্তি ফি ১০ ডলার, এক বছরের জনপ্রতি ৩৬ ডলার এবং আজীবন সদস্য ফি ১০০০ ডলার বলে জানান, চলতি কমিটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু।

তিনি বলেন, সদস্য হওয়ার সময় সারা বছর জুড়ে। নিধারির্ত ফি দিয়ে বৃহত্তর নোয়াখালীর (নোয়াখালী-ফেনী-লক্ষীপুর) যে কেউ সদস্য হওয়ার সুযোগ রয়েছে। নোয়াখালী সোসাইটির সদস্য হওয়ার বিধান একটু ব্যতিক্রম। নির্বাচন আসলেই অন্যের অর্থে সদস্য হওয়ার সুযোগ এ সোসাইটিতে নেই। নতুন কেউ সদস্য হতে হলে যুক্তরাষ্ট্রে যে বছর আগমণ করেছেন, সে বছর থেকে বাৎসরিক ফি আদায় করে সদস্য হতে হয়। আবার সদস্য হওয়ার পর কেউ যদি এক বছর চাঁদা পরিশোধ না করে তাহলে গঠণতন্ত্র অনুযায়ী মৃত্যুবরণকালিন সুবিধা পাবে না। এবং দুই বছর চাঁদা না দিলে অটোমেটিক সদস্যপদ বাতিল হয়ে যাবে।

বর্তমান কমিটির প্রথম সাধারণ সভাকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যরা প্রবাসী (নোয়াখালী-ফেনী-লক্ষীপুর) জেলাবাসীকে সোসাইটির সাথে আরো বেশী সম্পৃক্ত করার লক্ষ্যে সাধারণ ও আজীবন সদস্য বানানোর জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া বলেন, প্রবাসে একটি স্বার্থক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি। আমাদের রয়েছে সম্পূর্ন ঋণমুক্ত নিজস্ব ভবন। সোসাইটি যতদিন থাকবে এই ভবনও সগৌবরে সাক্ষী হয়ে থাকবে। সোসাইটি কল্যাণে বৃহত্তর নোয়াখালীবাসীর সকলকে সদস্য পদ গ্রহন করার উদাত্ত আহবান জানান তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV