গ্রেপ্তারি পরোয়ানা জারি :দেবযানী ফের অভিযুক্ত
আবারও ভিসা প্রতারণার মামলায় অভিযুক্ত করা হয়েছে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়েকে। এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, দেবযানীকে নিউ ইয়র্কের এক বিচারক দু’দিন আগে এ মামলা থেকে খালাস দিলেও শুক্রবার যুক্তরাষ্ট্রের আরেক জুরি তাকে অভিযুক্ত করে। অভিযোগ
রয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করছিলেন। সে সময়ে তিনি ভিসা প্রতারণার মাধ্যমে সংগিতা রিচার্ড নামে এক পরিচারিকাকে নিয়ে যান সেখানে। কিন্তু তাকে দেয়া হয় যুক্তরাষ্ট্রের সর্বনিম্ন বেতনের চেয়েও কম বেতন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি তাকে নিউ ইয়র্কের পুলিশ আটক করে বিবস্ত্র করে তল্লাশি করে। এ খবর প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ভারত দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টান ধরে। এরই এক পর্যায়ে দেবযানীকে ভারতে ফিরিয়ে আনা হয়। তার পর বেশ কিছুদিন কেটে গেছে। কয়েক দিন আগে তিনি যুক্তরাষ্ট্রে কূটনৈতিক সুবিধার আওতায় ছিলেন বলে তাকে ওই অভিযোগ থেকে খালাস দেয় এক আদালত। কিন্তু শুক্রবার মার্কিন প্রসিকিউটর প্রীত ভারারা’র অফিস থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি দেবযানীর বিরুদ্ধে দু’টি অপরাধে অভিযোগ গঠন করেছেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিস্ট্রিক্ট বিচারক উইলিয়াম পাউলিকে লেখা এক চিঠিতে এটর্নি প্রীত ভারারা বলেছেন, দেবযানী এখন ভারতে আছেন। যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে আদালতকে জানানো হবে। ওই চিঠিতে তিনি বলেছেন, দেবযানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বলা হয়, দেবযানী তার গৃহকর্মী সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। তিনি আরও বলেন, দেবযানী এখন কোথায় আছেন তা আমরা জানি। তবে বিচারের জন্য তাকে এ মুহূর্তে হাজির করা যাচ্ছে না। এবার তার বিরুদ্ধে ২১ পৃষ্ঠার অভিযোগ গঠন করা হয়েছে। ভারতে জন্মগ্রহণকারী ভারারা এ অভিযোগে বলেছেন, এ কূটনীতিক সজ্ঞানে অনেক মিথ্যা তথ্য দিয়েছেন। পরিচারিকা আনার জন্য তিনি মার্কিন কর্তৃপক্ষের কাছে দিয়েছেন মিথ্যা তথ্য।মানবজমিন
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights