Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

গ্রেস মেং এর উদ্যোগে কংগ্রেসে মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: March 1, 2014 | 10:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম – যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গভীর তাৎপর্য ও গুরুত্বের সাথে পালনের লক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন যুক্তরাষ্ট্র কংগ্রেসে মাতৃভাষা দিবস পালনের একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে। নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য গ্রে মেং সেই লক্ষ্যে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার ১১৩ তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের ছাত্ররা রাজপথে আন্দোলন করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগের দিনটিকে বিশ্বের সকল মানুষের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা ও সংরক্ষণ করার লক্ষ্যে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে হিসাবে ঘোষণা করে। উত্থাপিত প্রস্তাবে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনসাস রিপোর্ট অনুযায়ী এদেশের মানুষ ৩৮১টি ভাষায় কথা বলেন, এর মধ্যে ১৬৯টি ভাষা এখানকার আদি বাসিন্দাদের। পৃথিবীর ৬০০ ভাষার মধ্যে গত তিন জেনারেশনের প্রায় ২০০টি ভাষা ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আর ২২৭৯ টি ভাষা বিলুপ্তির পথে। এর মধ্যে আমেরিকার ১৪৫টি ভাষাও হারিয়ে যাচ্ছে।
প্রস্তাবে বলা হয়, এই বহুমাত্রিক সংস্কৃতির দেশে ভাষা ও এর ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য, লক্ষ্য ও তাৎপর্যকে মেনে নিয়ে প্রতি বছর আমেরিকার জনগণ যাতে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে।
কংগ্রেস উয়োম্যান গ্রেস মেং জানান, প্রস্তাবটি কংগ্রেসের হাউস ফরেন রিলেশন্স কমিটিতে পাঠানো হবে। সেখানকার প্যানেল এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এদিকে কংগ্রেসে আন্তর্জাতিক মাদার ল্যাংগুয়েজ ডের প্রস্তাবটি উত্থাপন করার জন্য এ বিষয়ে কংগ্রেসম্যান গ্রেস মেংকে প্রস্তাব দেন তরুণ কম্যুনিটি একটিভিস্ট এবং বাপাফ’র সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার। গত ২ ফেব্রুয়ারি তিনি গ্রেস মেং’র নিউইয়র্কস্থ অফিসে গিয়ে এই দিনটির কথা স্পষ্টভাবে তুলে ধরেন এবং ১৯৫২ সালে ভাষার জন্য আত্মত্যাগের কথা জানান ঐতিহাসিক প্রমাণসহ। এরপর গ্রেস মেংএর অফিস এ বিষয়ে গবেষণা করে। অবশেষে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন তিনি এই প্রস্তাবটি হাউসে উত্থাপন করেন। ইউনেস্কোর পথ অনুসরণ করে প্রস্তাবটি পাশ হলে আমেরিকায় এই দিনটি জাতীয়ভাবে উদযাপিত হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV