Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ঘরে বসে ইংরেজী ভাষায় কথা বলা ও লিখায় পারদর্শী হওয়ার সহজ পদ্ধতি

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: October 25, 2017 | 9:51 AM

এম এ কায়ূম চৌধুরী : যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর ইংরেজী ভাষা প্রধান বিভিন্ন দেশে বাংলাদেশীদের মধ্যে যারা ইংরাজী ভাষায় অল্প কথা বলতে পারেন কিংবা শুদ্ধভাবে ইংরেজীতে কথা বলতে পারেন না। তাদের স্কুল-কলেজে পড়ার সুযোগ না থাকলেও ঘরে বসেও শুদ্ধ ইংরেজীতে কথা বলা ও লিখা সম্ভব। ইংরেজী ভাষায় কথা বলা ও লিখায় পারদর্শী হওয়ার জন্য রয়েছে কিছু সহজ পদ্ধতি। যারা বাড়ীতে শুদ্ধ ইংরেজীতে কথা বলতে ও লিখতে দক্ষতা অর্জন করতে চান তাহলে নি¤œলিখিত পদ্ধতিতে প্রতিদিন ১৫-৩০ মিনিট গভীর মনযোগ ও অধ্যবসায়ের সাথে নিয়মিত চেষ্টা করলে কিছুদিনের মধ্যে ইংরেজী ভাষায় প্রফিসিয়েন্ট (Proficient) বা দক্ষ হয়ে ওঠতে পারবেন :
(১) প্রতিদিন ১৫ মিনিট যে কোন একটি ইংলিশ সংবাদপত্র বা গল্পের বই যা স্থানীয় পাবলিক লাইব্রেরী থেকে সংগ্রহ করে বা সেখানে বসে পড়বেন এবং ১০/১৫টি নতুন ইংরেজী শব্দ আপনার একটি নোট বইতে স্বযতেœ লিখে বাসায় কতক্ষন একটু শব্দ করে পড়বেন এবং লিখবেন।
(২) উপরোক্ত নোট বইতে প্রতিদিন ১০/১৫টি লিখা শব্দের অর্থ ইংলিশ টু ইংলিশ ডিকশনারী বা ইংলিশ টু ্্্্্্্্্্্্্্্্্্্বেঙ্গলী ডিকশনারী থেকে শব্দার্থ বের করে যেমন : ওয়াক Ñ হাঁটা, সিøপÑঘুমানো ইত্যাদি লিখতে হবে। কিভাবে ডিকশনারী থেকে শব্দার্থ বের করতে হয় তা বাসায় যারা শিক্ষিত তাদের কাছ থেকে শিখে নিবেন। ইংরেজী শিক্ষিতদের কাছ থেকে বা স্কুল-কলেজে পড়ে নিজেদের ভাই-বোন, ছেলে-মেয়েদের কাছ থেকেও বিভিন্ন ইংরেজী শব্দের অর্থ সহজেই পেয়ে যেতে পারেন। একই সাথে উক্ত ভাই-বোন, ছেলে-মেয়ে বা শিক্ষিত যে কোন বন্ধু, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের সাথে প্রতিদিন যতটুকু পারেন ইংরেজীতে কথা বলতে হবে যাতে আপনি ইংরেজী ভাষায় নিয়মিত কথা বলতে পারেন এবং আপনার দৈনন্দিন কাজকর্ম, পেশাগত কাজকর্ম ইত্যাদি পরিচালনায় ইংরেজী ভাষায় দক্ষ হতে পারেন।
(৩) যখন আপনি অন্যদের সাথে ইংরেজী কথা বলতে থাকবেন তখন আপনি হয়ত শুদ্ধ ইংরেজী বলতে পারছেন না বা মনের মত করে বা যে কথা অন্যদের সাথে বলতে চান তা বলতে পারছেন না তখন আপনার লজ্জা পাওয়ার প্রবনতা থেকে বিরত থাকবেন বরং আপনাকে বুঝতে হবে আপনার Word Bank বা কথা বলতে আপনার শত শত ইংরেজী শব্দ জানা নেই। তাই আপনি সঠিক শব্দ দ্বারা মনের ভাষা ব্যক্ত করতে বা ইংরেজীতে আপনার বক্তব্য সাজিয়ে বলতে পারছেন না। সেজন্য আপনাকে নিম্নলিখিত ২টি বিষয়ে বিশেষ মনযোগী হতে হবে: (ক) আপনার Word Bank বা শত শত হাজার হাজার ইংরেজী শব্দ (একদিনে বা দু’দিনে নয়) আপনার নোট বুকে প্রতিদিন বাংলা অর্থসহ লিখতে থাকবেন ১০-১৫টি করে বা আরও বেশী। (খ) আপনাকে একটি ইংলিশ গ্রামার বই কিনতে হবে।
(৪) উপরোক্ত ইংলিশ গ্রামার বইটি আপনাকে অবশ্যই নিয়মিত পড়তে হবে। শিখতে হবে Noun, Pronoun, Verb, Adjective, Adverb, Subject, Predicate, Singular, Plural, Sentence Formation ইত্যাদি। এই ইংলিশ গ্রামার শিখতে আপনার বাসায় যে কোন ইংরেজী শিক্ষিত ব্যক্তির সহায়তা নেয়ার প্রয়োজন হবে। এমন কাউকে পাওয়া না গেলে নিজেই চেষ্টা করবেন যাতে আপনি ইংরেজী বলতে এবং লিখতে কোন Grammatical Mistake না করেন। যা অনেক ইংরেজী শিক্ষিতরাও গ্রামার যথারীতি না পড়ার কারনে ভুল ইংরেজী বলেন এবং লিখেন।
(৫) যখন আপনি অন্যদের সাথে ইংরেজীতে কথা বলবেন তখন অন্যরা কিভাবে সুন্দর ইংরেজী বলে (যেমন : বাসার স্কুল কলেজে যায় এমন ছেলে-মেয়েরা) তা মনযোগ সহকারে শুনবেন এবং যখনই পারেন তা লিখে নিবেন বা মনে রাখার চেষ্টা করবেন।
(৬) নিয়মিত ইংরেজী সংবাদপত্র, গল্পের বই, ধর্মীয় বই, ম্যাগাজিন পড়বেন। রেডিও, টেলিভিশনে ইংরেজী সংবাদপাঠ, বিভিন্ন ইংলিশ চ্যানেলের নাটক, সিনেমা ইত্যাদি থেকে আপনি অনেক ইংরেজী শিখতে পারবেন। ইংলিশ বইপত্র জোরে শব্দ করে প্রতিদিন ৫/১০ মিনিট পড়বেন এবং নিয়মিত লিখবেন। একদিন দু’দিনে নয় যত বেশী ইংলিশ পড়বেন, লিখবেন, ইংরেজীতে কথা বলবেন ততই আপনি দক্ষ বা Proficient হয়ে সাফল্য লাভ করবেন। তবে সময় সুযোগ থাকলে স্কুল, কলেজে ইংলিশ পড়ে আপনি উচ্চ শিক্ষিত হতে পারবেন। মনে রাখবেন পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।
(তথ্য সমূহ : নিজ অভিজ্ঞতা ও সাধারণ গবেষনা থেকে প্রাপ্ত)লেখক : এম, এ, কায়ূম চৌধুরী, Educator and Counselor, Student Welfare and Counseling Service. New York.আইনজ্ঞ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV