Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

চট্টগ্রামে প্রাইভেটকার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী দু’ভাইসহ নিহত ৩

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: June 11, 2017 | 2:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হালিশহর থানাধীন টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকার দুলাল মিয়ার ছেলে আকতার বিন জামান ওরফে ইরশাদ (২৮), তার ভাই জাওয়াদ বিন জামান ওরফে জিয়াদ (২২) ও তাদের ফুফাত ভাই মো. সাদমান আলম (১৭)। নিহত ইরশাদ ও জিয়াদ যুক্তরাষ্ট্র প্রবাসী বলে জানান ওসি।
হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিহতরা তিনজন ওই প্রাইভেটকারে করে ঘুরতে বের হয়েছিলেন। জিয়াদ প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। টোল রোড দিয়ে যাওয়ার পথে কাট্টলী জেলে পাড়া এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ইরশাদ ও জিয়াদ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাদের ফুফাত ভাই সাদমান আলমেরও মৃত্যু হয়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ