Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে নিউইয়র্কে আনন্দ-সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: May 23, 2017 | 7:35 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক:: চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)’র সভাপতি পদে মাহবুবুল আলম পুনরায় নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রামবাসী আনন্দ-সমাবেশ করলেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে খাতুনগঞ্জ ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি ও আলম ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান মাহবুবুল আলম এর আগেও দুই মেয়াদে চট্টগ্রাম চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এফবিসিসিআইএরও সহ-সভাপতি।

২২ মে সোমবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এ শুভেচ্ছা ও অভিনন্দন সমাবেশ থেকে চট্টগ্রামে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলার যে অঙ্গিকার করেছেন, তার বাস্তবায়নে সর্বাত্মক সহায়তার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসীরা এতে অংশ নেন এবং মাহবুবুল আলমের নেতৃত্বে বীর চট্টলার ব্যবসায়ীরা আরো সমৃদ্ধি অর্জনে সক্ষম হবেন বলে আশা পোষণ করেন।

আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মাহবুবুল আলমকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বক্তব্য রােেখন উত্তর আমেরিকাস্থ সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ, উত্তর আমেরিকাস্থ সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি মুজিবুল মাওলা এবং সেক্রেটারি মোস্তফা কামাল পাশা মানিক, কম্যুনিটি লিডার মাস্টার কামালউদ্দিন, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদত মোর্শেদ খান প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV