Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: December 26, 2014 | 8:20 AM

নিউইর্য়ক :বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অফ ইউএসএ ইনক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত ২০ ডিসেম্বর জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক কাজী মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমলাক হোসেন ফয়সলের পরিচালনায় এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন। এতে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, ড. আবুল কাসেম, উপদেষ্টা এনামুল হায়দার, এটর্নি আব্দুল আজিজ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ সোলায়মান, এম এ কালাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কমিউনিটি ১০০ ৪৮৩ এক্টিভিস্ট ড. এসআই শেলী, হেলাল উদ্দিন, জুয়ানার সহ-সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, ডা. আতাউল গনী ওসমানী ও এডভোকেট খায়রুল বাশার। বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম, মোঃ ইমতিয়াজ, বদরুল হক আজাদ, নূরুল মোস্তফা, অধ্যাপিকা আমেনা শাহীন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন মাওলানা সুলতান মাহমুদ। বক্তব্যের ফাঁকে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ডা. আতাউল গনী ওসমানী, কবিতা আবৃত্তি করেন নূরুল আনোয়ার, নূরুল মোস্তফা।
মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও স্মৃতিচারণ করে বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে যারা সেদিন অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেকের তীব্র আকাক্সক্ষা ছিল, আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ পাবো। যেখানে কারো তাঁবেদারি থাকবে না। গড়ে উঠবে বৈষম্যহীন সুদৃঢ় ঐক্যের বাংলাদেশ। থাকবে না রাজনৈতিক দুর্বৃত্তায়ন, থাকবে অর্থনৈতিক সুদৃঢ় ভিত্তি। দেশ স্বাধীন হয়েছে। লাল-সবুজের পতাকা আর একটি ভূখ- পেয়েছি। কিন্তু দারিদ্র্যের কবল থেকে বের হয়ে আসতে পারিনি। দেশের কোনো সরকারই কর্মমুখী শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করতে না পারায় ৪৩ বছরেও কাঙ্খিত পরিবর্তন আনতে পারেনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV