Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র নয়া কমিটি : এমলাক সভাপতি, আশিক সম্পাদক পুন: নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: February 13, 2019 | 11:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত ২০ জানুয়ারী এসোসিয়েশনের দ্বি-বাষিক (২০১৯-২০২০) এই কমিটি গঠন করা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে আলোচনার ভিত্তিতে সবশেষে একটি প্যানেল হওয়ায় নির্বাচন কমিশন এই প্যানেলটিকে নির্বাচিত ঘোষণা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কমিটিতে এমলাক হোসেন ফয়সাল সভাপতি, আশিক মাহমুদ সা. সম্পাদক পুন: নির্বাচিত হন। খবর ইউএনএ’র।

চবি এলামনাই এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ নুরুল ইসলাম জানান, নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- এমলাক হোসেন ফয়সল, সিনিয়র সহ সভাপতি- প্রফেসর মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি- মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম ও ড. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক- আশিক মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ বদিউল আলম, সহ সাধারণ সম্পাদক- প্রিন্সিপাল আমেনা শাহীন, কোষাধ্যক্ষ- মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক- কাউসার সর্দার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- অধ্যাপক নুরুল মোস্তফা রইচী, ক্রীড়া সম্পাদক- জাকি ওমর আনোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ নুরুল আমিন এবং সমাজকল্যাণ সম্পাদক- তাসনিম নাসরিন। কার্যনির্বাহী সদস্য- ড. আবুল কাশেম, এডভোকেট কায়রুল বাসার, শামীম আরা শবনাজ, মোহাম্মদ নুরুল আনোয়ার, এস আই কালাম, মোহাম্মদ খালেদ হোসাইন, বদরুল হক আজাদ ও মোহাম্মদ ইমতিয়াজ।

এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যগণ হলেন- ড. শওকত আলী, মোহাম্মদ এনামুল হায়দার, প্রফেসর দেলওয়ার হোসেন, এটর্নি আব্দুল আজিজ ও ডা. আতাউল গণি ওসমানি। উল্লেখ্য, তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন সামসুল ইসলাম মজনু ও প্রফেসর কাজী ইসমাইল।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV