চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান পদে মোহাম্মদ হানিফ পুনঃনির্বাচিত
নিউইয়র্ক : চট্টগ্রাম সমিতির কার্যকরী কমিটির এক জরুরী সভা গত ২২ শে জুলাই শুক্রবার সমিতির ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আকবর আলী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের। সভায় সাধারণ সম্পাদক কতৃক সকল কার্যকরী সদস্যদের কাছে যথাযত নিয়মে বিভিন্ন এজেন্ডা প্রদান করা হয় এবং সর্বমোট ১৪ জন কার্যকরী সদস্য উপস্থিত হয়ে কোরাম গঠিত হয়। উক্ত সভায় সকল এজেন্ডার উপর বিশদ আলোচনা হয় এবং বর্তমান ট্রাষ্টিবোড চেয়ারম্যান মনির আহমদ যথাযত দায়িত্ব পালন ও অসহযোগিতার উপর সকলের দৃষ্টি আকর্ষন হয়। এমতাবস্থায় সকল কার্যকরী সদস্য একমত পোষণ করে এই সিদ্বান্তে আসেন যে, দীর্ঘ দিন যাবৎ সমিতির কাজ অসস্পূর্ন থাকার কারণে, সমিতির উন্নয়নের বৃহত্তর স্বার্থে কার্যকরী কমিটির সর্ব সম্মতিক্রমে মনির আহমদকে বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে, সাবেক সভাপতি ও সাবেক বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ হানিফকে পূনঃরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। পরে গত ২৪ শে জুলাই রবিবার সমিতি ভবনে চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনাব মোঃ হানিফকে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় শপথ বাক্য পাঠ এবং সার্টিফিকেট প্রদান করেন সমিতির সভাপতি আকবর আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ড সদস্য হাসান চৌধুরী, এটিম নাজির আহমেদ, মোঃ সেলিম, খোরশেদ খন্দকার, মোঃ রফিক, উপদেষ্টা সদস্য হাজ্বী শফি, মোঃ ওমর ফারুক, মোঃ ফোরকান সিকদার, মোঃ নাজির, মোঃ জসিম উদ্দীন, কার্যকরী কমিটি সহ সভাপতি খোকন কে চৌধুরী, পরিমল কান্তি নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ হোসেন সিরাজী, অর্থ সম্পাদক মোক্তাদির বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ দিদার, সমাজ কল্যাণ সম্পাদক হাজী টি আলম, সুমন উদ্দিন, ফরিদ আহমেদ। নাসির মাষ্টার, মোঃ সিকদার, সজল নাথ, ইমাম হাসান, মোঃ সেলিম, সালা উদ্দিন, আলম, জালাল, বখতিয়ার, মোঃ ইউছূপ, বজলুল করিম, জয়নাল, মোঃ ইব্রহীম, আব্বাস সাদেকী, মোঃ হাকিম, নরুচ্ছাপা, মোঃ আক্তার হোসেন, মোঃ ইকবাল, খোরশেদ আলম, মোঃ আনোয়ার, জাবেদ, মোঃ বখতিয়ার হোসেন। সমিতির অনেক সদস্য উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ