Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

চলচ্চিত্রের গ্রামি অনুষ্ঠানে হঠাৎ হিলারি ক্লিনটন, সমালোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: January 29, 2018 | 7:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চলচ্চিত্রের গ্রামি অনুষ্ঠানে হঠাৎ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। এবার চলচ্চিত্রের গ্রামি পুরস্কারে সবচেয়ে বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছেন হিলারি ক্লিনটন। গ্রামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে দেখা যায় একটি প্যারোডি অনুষ্ঠানে। এতে মার্কিন মুলুক তোলপাড় করা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ পড়তে দেখা যায় তাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, হিলারি ক্লিনটনকে সাংবাদিক মাইকেল ওলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটি পড়া নিয়ে প্যারোডি ধারণ করা হয় আগেই। এতে দেখা যায় গ্রামি এওয়ার্ডসের উপস্থাপক জেমস কর্ডন সেলিব্রেটিদের অডিশন নিচ্ছেন।

এর মধ্যে রয়েছেন জন লিজেন্ড, ছের, কার্ডি বি এবং ¯œুপ ডগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে এক বছর নিয়ে লেখা বই থেকে তাদেরকে পড়তে বলা হয়। তারা একের পর এক এসে পড়া শেষ করার পর বইয়ে মুখ ঢাকা এক নারী হাজির হন। এক সময় তিনি মুখের সামনে থেকে কিছুটা নিচের দিকে ধরেন বইটি। তাতে বেরিয়ে আসে যে মুখটি তিনি হলেন হিলারি ক্লিনটন। তিনি ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন ট্রাম্পের কাছে। তিনি তাকে ওই বইটি থেকে ট্রাম্পের খাদ্যাভ্যাস নিয়ে লেখা অংশ পড়তে শোনা যায়। ক্লিনটন ইংরেজিতে পড়েন ‘ওয়ান রিজন হোয়াই হি লাইকড টু ইট অ্যাট ম্যাকডোনাল্ডস: নোবডি নিউ হি ওয়াজ কামিং অ্যান্ড দ্য ফুড ওয়াজ সেফলি প্রি-মেইড’। এতটুকু পড়া হতেই এসে হাজির হন জেমস কর্ডেন। তিনি উপস্থিত হয়ে হিলারির ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘দ্য গ্রামি ইজ ইন দ্য ব্যাগ’। অর্থাৎ তিনি গ্রামি পুরস্কার পেয়ে গেছেন। প্যারোডির এই অংশটুকু নিয়ে তাৎক্ষনিকভাবে সমালোচনা করেছে প্রেসিডেন্টের পরিবার ও তার প্রশাসনের সদস্যরা। ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করেছেন- গ্রামি অনুষ্ঠানে একটি মিথ্যা খবরের বই পড়াকে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থীর জন্য একটি বড় শান্তনা পুরস্কার হিসেবে ভাবা যেতে পারে। পরের আরেক টুইটে তিনি লিখেছেন, হিলারি ক্লিনটন যত বেশি টেলিভিশনে উপস্থিত হবে যুক্তরাষ্ট্রের তত বেশি নাগরিক বুঝতে পারবেন প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্প কতটা যুতসই। গ্রামি অনুষ্ঠানে হিলারি ক্লিনটনের এমন উপস্থিতি গ্রামির মর্যাদা ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্টের রাষ্ট্রদূত নিকি হ্যালি। এটাকে লজ্জা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV