চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন, বাবাকে নিয়ে মারুফের আবেগঘন পোস্ট ফেসবুকে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। তার সঙ্গে আছেন ছেলে কাজী মারুফ। বাবাকে নিয়ে গতকাল ফেসবুকে একটি পোস্ট দেন কাজী মারুফ। পোস্টটি হুবুহু তুলে ধরা হল:
শেষ ২৪ ঘণ্টা আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ছিল। খুব অসহায় বোধ করছিলাম… এখানকার লোকজন বলছিল আমি যুক্তরাষ্ট্রের সেরা হাসপাতালে আছি, বিশ্বের সেরা চিকিৎসক দল আমার মস্তিষ্কের ওপর গবেষণা করছে। তারপরও খুব অসহায় লাগছে… মাথার ওপর ছাদহীনভাবে নিজেকে দেখার কথা ভাবতেই ভয় পাচ্ছি না। আমার বাবার বিরুদ্ধে একটা কথা শুনতাম সব সময়। আমার আব্বা অনেক রাগি। যাদের উপর রাগ করতো তাদের হয়তো ভালোও ভাসতো কোনো ভাবে।
আমার আসলেই কিছু ভালো লাগছে না। জানি না কেন আজ জীবনে প্রথমবার খুব অস্থিরতা অনুভব করছি। আমার মনে পরে ২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি। সেদিন আব্বুর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ওটি গেট এর বাইরে দাড়িয়েছিলাম ৪ ঘণ্টা। যখন ১ ঘণ্টা পর আমার আহমেদ ফুপা বের হয়ে বললো চিন্তা কইরো না ভালো ভাবে করতেসে, একটু শান্তি পেলাম। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় থাকলাম, আরো ২ ঘণ্টা পার হবার পরেও যখন কেউ বের হচ্ছিলো না রোজা মানত করলাম। সেই দিন ও রোজা ছিলাম।
কিন্তু আজ আমি হয়তো বোকা হয়ে গেচি বা যাচ্চি , বড় খালু ছিল, হান্নান আঙ্কেল ছিলেন (মোহাম্মদ হান্নান ) আব্বুর বন্ধু/ আজ আমি আমাকে খুব একা পাচ্ছি।
আছে মা আছেন, বৌ আছে। আমার বলতে দ্বিধা নেই আজ আমার বৌ অনেক করেছে … তার কাছে কৃতজ্ঞ। তবুও খুব বেশি খারাপ লাগছে আর সহ্য করতে পারছি না। আমার আব্বা বলে যেন সব সময় ডাকতে পারি এই দোয়াটা করবেন। -কাজী মারুফের ফেসবুক থেকে
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!