Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

চলতি সপ্তাহেই ক্যাম্পাসে ফিরবেন জাফর ইকবাল, অক্টোবরে অবসরে যাবেন

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: March 12, 2018 | 7:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চলতি সপ্তাহেই শিক্ষক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল তার প্রিয় কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরবেন। তার ব্যক্তিগত সহকারী এ কথা জানিয়েছেন।
জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী ও বিশ্ববিদ্যালয়ের স্টোরকিপার জয়নাল আবেদীন জানান, তিনি কবে ক্যাম্পাসে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এ সপ্তাহের মধ্যেই ফিরে আসবেন।
গত ৩ মার্চ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে উগ্রবাদী এক যুবক। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম জানান, ইয়াসমিন ম্যাডামের (জাফর ইকবালের স্ত্রী) সঙ্গে কথা হয়েছে। সোমবার স্যারের সেলাই কাটা হবে। খুব দ্রুতই তিনি ক্যাম্পাসে ফিরে আসতে চান। আশা করছি, কয়েক দিনের মধ্যেই তিনি সবার মধ্যে ফিরে আসবেন।
এদিকে, মুহম্মদ জাফর ইকবালের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ‘বরণ অনুষ্ঠানের’ প্রস্তুতি নিচ্ছে আইআইসিটি পরিবার ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। তবে তার ফেরার তারিখ নির্ধারিত না হওয়ায় কোনো নির্দিষ্ট পরিকল্পনাও করা হয়নি। আইআইসিটি পরিবারের একজন জানান, সোমবার সেলাই কাটার পর ডাক্তারদের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে জাফর ইকবালের ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, মুহম্মদ জাফর ইকবাল হাসপাতাল থেকে কবে ছাড়পত্র পাবেন, তা এখনও জানা যায়নি। আসার তারিখ নির্ধারণ হলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক রিফাত হায়দার জানান, জাফর ইকবালকে তারা ক্যাম্পাসে স্বাগত জানানোর পরিকল্পনা করছেন। তবে এখনও কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি। আমাদের সময়.কম

জাফর ইকবাল অক্টোবরে অবসরে যাবেন
জুয়াইরিয়া ফৌজিয়া : ২০১৮ সালের অক্টোবরে ৬৫ বছর বয়সে পা দিবেন অধ্যাপক ড.মো. জাফর ইকবাল। চাকরির বিধিমালা অনুযায়ি অক্টোবর মাসেই অবসরে যাবেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ে তার অবদান বিবেচনায় তাকে ছাড়তে রাজি না শিক্ষক-শিক্ষার্থীরা। তারা চান অবসরকালীন সর্বোচ্চ মর্যাদা ইমেরিটাস অধ্যাপক হিসেবে এই ক্যাম্পাসে জীবনের শেষ সময়টুকু কাটুক এই বিজ্ঞান গবেষক শিক্ষকের।
পিএইচডি এবং গবেষণা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন ড. জাফর ইকবাল। দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে যোগদানের সুযোগ থাকলেও ১৯৯৪ সালে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি নির্ভর গবেষণা এগিয়েছে তারে হাত ধরেই। মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষা আবেদন পদ্ধতি উদ্ভাবনের পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দিয়েছেন আইআইসিটি ভবন। এতোসব অবদান থাকার পরও শুধুমাত্র চাকরি নীতিমালা থাকার কারণে তিনি অবসরে চলে যাবেন তা মানতে নারাজ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, অবসর জীবনে স্যারের হয়তো অনেক পরিকল্পনা থাকতে পারে কিন্তু আমরা স্বার্থপরের মতো চাই তিনি আমাদের সাথে থাকুক।
এরমধ্যে শিক্ষিকরাও চায় সবার প্রিয় জাফর স্যার যেন সর্বেোচ্চ সম্মান নিয়ে এই ক্যাম্পাসেই কাটাতে পারেন বাকি সময়।
শাবিপ্রবি’র শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ হাসানুজ্জামান বলেন, তিনি যদি সর্বোচ্চ সম্মান নিয়ে থেকে যান তাহলে আমরাও সম্মানিত হবো।
শাবিপ্রবি’র উপচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন বলেন, তার যে সুচিন্তিত মতামত এবং যে গবেষণা কর্ম সবকিছুই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে। সেইজন্য আমরা অবশ্যই চাইবো তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে সব সময় থাকুক। সূত্র : যমুনা টিভি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV