Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

চাঁদা না দেয়ায় প্রবাসী মুক্তিযোদ্ধার বাংলাদেশে নির্মাণাধীন ভবন ভাঙচুর: সন্ত্রাসীদের বিচারের দাবিতে নিউইয়র্কে সাংবাদিক সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: March 22, 2017 | 4:45 PM

নিউইয়র্ক: বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া পৌর এলাকায় প্রবাসী মুক্তিযোদ্ধা আবুল হাশেম বুলবুলের পাঁচতলা ভবন নির্মাণকালীন ২০ লাখ টাকা চাঁদা না দেয়া উপজেলা চেয়ারম্যানের সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নিউইয়র্কে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ও তার সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। ২১ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে মইন-ফখরুদ্দিনবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আবুল হাসেম বুলবুলের ডাকা জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, পৌর এলাকায় পৌরসভার অধীনে ছাগল নাইয়া মৌজার ৩০ বৎসর পূর্বেকার খরিদসূত্রে মালিকানাধীন ১৭০২/১৭১৩ দাগের ৬০ শতক জমির মধ্যে দালান নির্মাণকালীন এলাকার সন্ত্রাসী তার অনুপস্থিতিতে তার ভাতিজাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। তারা চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে জীবন নাশের হুমকি দিতে থাকে।

এক পর্যায়ে গত ১৪ মার্চ ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা দাবী পূরন না করায় চেয়ারম্যান তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মানাধীন ভবন ভাঙ্গচুর করে এবং ভবন নির্মানে বাধা দিয়ে নির্মান সামগ্রী লুটপাট করে। ফলে প্রায় পাঁচ (৫) লক্ষ টাকার মতো ক্ষতি হয়। তিনি বলেন, ৩০/৩৫ জন সন্ত্রাসী যুবক অন্ধকার রাতে অস্ত্রসস্ত্রসহ ১৫/২০টি মোটর সাইকেলযোগে এসে পাহারারত দারোয়ান সাখাওয়াত হোসেন চৌধুরীকে বেদম মারধর করে এবং নিমাণাধীন দালানের দেয়াল, সিড়ি এবং চতুর্দিকে টিনের ঘেরাওসহ সম্পূর্ণ দালানের কাঠামো নষ্ট করে ফেলে এবং পানি উঠানোর মটরসহ বহু জিনিস পত্র লুটকরে। বিশ লক্ষ টাকা চাঁদা না দিলে বিল্ডিংয়ের কাজ করা যাবে না এবং জীবনের উপর হামলা হবে বলে হুমকি দেয়। তারা প্রত্যক্ষদর্শীরা ভীত সন্ত্রস্ত অবস্থায় সময় কাটাচ্ছে। সর্বোপরি তার ভাতিজারা ছাগলনাইয়া এলাকায় যেতে পারছেন না।

আবুল হাসেম বুলবুল জানান প্রায় ৩০ জন সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয় । এরা হলো: তোফাজ্জল হোসেন টিটু, কামাল, আলম, আলাউদ্দিন, সালে আহম্মদ, তানভীর হাসান রনি এবং মো: হানিফ। এরা সবাই ছাগলনাইয়ার বাসিন্দা।সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী ও বর্হিবিশ্বকে জানাতে চাই, আমরা দেশকে জুলূম, শোষন, নির্যাতন, সন্ত্রাস ও অত্যাচার থেকে মুক্তি লাভের আশায় নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। কোথায় সেই জুলুম থেকে মুক্তি ও স্বাধীনতার প্রাপ্তি। আমরা আজকে দেশবাসী সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে জিম্মি। ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এর ২০ লক্ষ টাকা চাঁদা দাবী পুরন না করায় আমরা সন্ত্রাসীদের হামলা শিকার। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে এ অন্যায়ের সাথে সমজোতা করতে পারি না। আমরা সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে আত্মসর্ম্পন করতে পারি না।

আবুল হাসেম বুলবুল বলেন, আমি আমেরিকান সরকার ও আমেরিকার ঢাকাস্থ দূতাবাস, মানবাধিকার সংস্থাসমূহ, আর্ন্তজাতিক কমিউনিটি এবং সংবাদ মাধ্যমসমূহ তথা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকান্ডের খবর পৌছাতে চাই এবং সবার সাহায্য কামনা করি।একই সঙ্গে বাংলাদেশ সরকারের নিকট সন্ত্রাসীদের বিরুদ্ধে জুরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে আমি বর্হিবিশ্বে বাংলাদেশী প্রবাসীদের রক্ষিত সম্পদ এবং জান মালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দখল বাংলাদেশে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের ছায়াতলে থেকে এই ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যখনই ক্ষমতা থেকে সরে যায় সন্ত্রাসীদের দায়দায়িত্বে বিদায়ী সরকারের উপর বর্তায়। সন্ত্রাসীদের মাশুল রাজনীতিকদের দিতে হয়। সন্ত্রাসীদের কারনে সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে বাধাগ্রস্থ হয় এবং রাজনৈতিক দলগুলো জনপ্রিয়তা হারায়। তাই এই সন্ত্রাসী লালন নীতি থেকে সকল রাজনৈতিক দলকে সরে আসতে হবে। এতে দেশের উন্নয়ন অগ্রগতি অতি দ্রুত গতিতে এগিয়ে যাবে, আন্তর্জাতিকভাবে দেশের সম্মান বাড়বে।

তিনি বলেন, সন্ত্রাসীদের প্রথম টার্গেট প্রবাসীরা নিরবেই তাদের হীন দাবী পুরন করে যাচ্ছেন এবং দেশে প্রবাসীদের জানমাল অনিশ্চয়তায় ও নিরাপত্তায় মধ্যে রয়েছে।আইনের শাসন প্রতিষ্ঠা করে এই ধরনের সন্ত্রাস দমন করার আহ্বান জানান। উল্লেখ্য, ২০০৭ সালের ফখরুদ্দিন মঈনউদ্দিনের অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক অবৈধ এবং গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচেনর দাবিতে ভলান্টিয়াস্ অব আমেরিকান কমিউনিটি ইন্ক ব্যানারে সফল আন্দোলনকারী হিসেবে আবুল হাসেম বুলবুল বিশ্বে সাড়া জাগিয়েছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV