Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: October 7, 2013 | 4:42 PM

ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। এর দু’জন মার্কিনি ও একজন জার্মান। তারা হলেন- জেমস রোথম্যান, র‌্যান্ডি শেকম্যান ও টমাস সুডোফ। প্রথম দু’জন মার্কিনি। গতকাল নোবেল একাডেমি তাদের নাম ঘোষণা করেছে। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে গতকাল নোবেল অ্যাসেম্বলিতে বলা হয়, মানবকোষে ইনসুলিন তৈরি হয়ে তা কিভাবে রক্তে মেশে, স্নায়ু কোষ থেকে কিভাবে রাসায়নিক সঙ্কেত অন্য কোষে যায়- সে সব রহস্য উদঘাটন করেছেন এ তিন বিজ্ঞানী। তাদের নাম ঘোষণা করেন নোবেল কমিটি ফর ফিজিওলজি অব মেডিসিনের সেক্রেটারি গোয়েরন হানসন। তিনি বলেন, কোষ থেকে কোষে রাসায়নিক অণুর পরিবহন কিভাবে নিয়ন্ত্রিত হয় তা গবেষণার মাধ্যমে দেখিয়েছেন রোথম্যান, শেকম্যান ও সুডোফ। কোষের এই পরিবহন ব্যবস্থায় ব্যাঘাত ঘটলে স্নায়বিক জটিলতা, ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। নোবেল কমিটি তার বিবৃতিতে বলে, প্রতিটি কোষ দেহের জন্য প্রয়োজনীয় যেসব রাসায়নিক উপাদান উৎপাদন করে তা কোষের ভিতর এবং কোষ থেকে কোষে পরিবাহিত হয় ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেজের আকারে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ভেসিকলস- তা দেহের সঠিক স্থানগুলোতে সঠিক সময়ে পৌঁছে দেয়ার কাজটি কিভাবে নিয়ন্ত্রিত হয়- গবেষণায় তা-ই বের করেছেন তারা।

 বিডিনিউজ জানায়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শেকম্যান তার গবেষণায় দু’টি জিনকে চিহ্নিত করেছেন। এই জিন দু’টি কোষীয় পরিবহনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভেসিকলস নির্দিষ্ট কোষে পৌঁছানোর পর রাসায়নিক আদান প্রদানের কাজটি সমাধা করতে যে প্রোটিন সহায়তা করে- সেটি খুঁজে বের করেন ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক জেমস রোথম্যান। আর যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক সুডোফ দেখিয়েছেন, এই পরিবহনের কাজটি সুচারুভাবে করতে কিভাবে সঙ্কেত আদান প্রদানের বিষয়টি নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্কের যোগাযোগ, দেহে হরমোন নিঃসরণ ও রোগ প্রতিরোধী ব্যবস্থা বোঝার জন্য তাদের এই কাজ খুবই গুরুত্বপূর্ণ বলে নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়। মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV