Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

চিকিৎসা বিজ্ঞানের অনন্য ঘটনা : প্রথমবারের মতো সফলভাবে মাথা প্রতিস্থাপন

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: November 22, 2017 | 10:11 PM

পরাগ মাঝি : বলা যায় এটি চিকিৎসা বিজ্ঞানের একটি অনন্য ঘটনা। যুগান্তকারী এই ঘটনার জন্ম দিয়েছেন ইতালির শল্য চিকিৎসক সের্গিও কানাভেরো। তিনি দাবি করেছেন, বিশ্ব প্রথমবারের মতো সফলভাবে একজনের মাথা অন্য একটি শরীরে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন তিনি।

কানাভেরো দাবি করে আসছিলেন, এক মানুষের শরীরে অন্য মানুষের মাথা প্রতিস্থাপন সম্ভব। যদিও প্রাথমিক পর্যায়ে তার এই মতকে গুরুত্ব দেয়রি কেউ। বিশেষ করে পশ্চিমা দেশগুলো তাকে এ বিষয়ে পরীক্ষা নীরিক্ষা করার জন্য কোন সুযোগ দিতে চায়নি। এজন্য অবশ্য নৈতিক কারণের দোহায় দেয় তারা। তবে, এক্ষেত্রে এগিয়ে আসে চীন। অবশেষে চীনের এক গবেষণাগারেই সফলভাবে মাথা প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন।

শুক্রবার রাতে কানাভেরো মাথা প্রতিস্থাপনে সফলতার কথা ঘোষণা করেন। একটি মৃত শরীরে জীবিত একজনের মাথা প্রতিস্থাপন করতে গিয়ে স্পাইনাল কড থেকে শুরু করে স্নায়ু এবং রক্ততন্তুগুলো সফলভাবে জুড়ে দিতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

চিনের হারবিন মেডিক্যাল ইউনিভার্সিটিতে এই পরীক্ষামূলক প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারে ১৮ ঘণ্টা সময় লেগেছে। চীনা চিকিৎসক রেন শিওয়াপিং কানাভেরোর সহযোগী হিসেবে ছিলেন। ইতোপূর্বে বছরখানেক আগে শিয়াওপিং সফলভাবে হনুমানের শরীরে মাথা প্রতিস্থাপন করেছিলেন। আরটি, দ্য ইনডিপেন্ডেন্ট/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV