Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

চিনিযুক্ত পানীয়ে সতর্ক হোন

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: November 30, 2013 | 9:55 PM

মধ্যবয়সী নারীরা চিনিযুক্ত পানীয় বা মিষ্টি পানীয় বেশি পান করলে তাঁদের মধ্যে জরায়ু ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইওয়া উইমেনস হেলথ স্টাডি নামের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, মেনোপজের পর যে নারীরা সপ্তাহে অন্তত চার বা তার বেশিবার চিনিযুক্ত পানীয় বা মিষ্টি ড্রিংক পান করেছেন তাঁদের মধ্যে টাইপ১ বা ইস্ট্রোজেননির্ভর জরায়ু ক্যানসারের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৭৮ শতাংশ বেশি। বিজ্ঞানীরা এ গবেষণার ফলাফল ক্যানসার এপিডেমিওলজি, বায়োমার্কার অ্যান্ড প্রিভেনশন সাময়িকীতে প্রকাশ করেছেন। ইতিপূর্বে দেখা গেছে, স্থূলতা বা মেদের আধিক্য নারীদের জরায়ু ক্যানসারের সঙ্গে সম্পর্কিত। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় গ্রহণ এই মেদকে বাড়িয়ে দিয়ে হয়তো ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে বিজ্ঞানীদের ধারণা।

৫৫ থেকে ৬৯ বছর বয়সী নারীদের ওপর গবেষণা করে যেসব বিষয়কে জরায়ু ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে তা হলো বয়স, স্থূলতা বা ওজনাধিক্য, পেটের অতিরিক্ত মেদ, ডায়াবেটিসের ইতিহাস, কম বয়সে মাসিক শুরু হওয়া ও অনেক বেশি বয়সে শেষ হওয়া এবং ইস্ট্রোজেন বা হরমোন থেরাপি। সেই সঙ্গে প্রায় ১২৭ ধরনের খাবারের মধ্যে চিনিযুক্ত পানীয়কেই অতিঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। মেডপেজ/প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV