Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

চিরসবুজ থাকার পাঁচ খাবার

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: February 16, 2014 | 11:27 AM

যৌবন ধরে রাখতে মানুষ যুগ যুগ ধরে কত কিছুই না করে আসছে। তারুণ্যের ফোয়ারায় অবগাহন করে চিরযৌবন লাভ করার ঘটনা অতি পৌরাণিক কাহিনিতে রয়েছে। বাস্তবে তারুণ্য ধরে রাখতে জাদুটোনার পাশাপাশি কসমেটিক সার্জারির মতো আধুনিক চিকিত্সারও আশ্রয় নিচ্ছে মানুষ।

এর পরও যৌবন সময়মতো ঠিকই ভাটার টান দেয়। তবে যৌবন আটকানো না গেলেও চিরসবুজ থাকার সহজলভ্য কিছু খাবার রয়েছে। এখানে সে রকম পাঁচটি খাবারের কথা তুলে ধরা হলো:

কপি জাতীয় সবজি: ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, মুলা ও শালগম শুধু তারুণ্যই ধরে রাখবে না, ক্যানসারের বিরুদ্ধেও লড়াই করে। এসব সবজি হালকা সেদ্ধ করে খেতে হবে। সে ক্ষেত্রে এনজাইমগুলো ঠিক থাকে এবং তা জীবাণু ও ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে।

রসুন ও আদা: রসুন সর্দিজনিত অসুখ সারায়। আর আদা হজমে সহায়তা করে। আদা শরীরের কোষকে তেজোদীপ্ত করে এবং কোষের ক্ষয় রোধ করে। 

ওমেগা ৩: চির সবুজ থাকার জন্য ওমেগা ৩ আছে, এমন খাবার খুব উপকারী। এটি পাওয়া যায় দুগ্ধ ও মাংস জাতীয় খাবারে এবং আখরোট ও বিচি জাতীয় উপাদানে। ওমেগা ৩ হূদরোগ, গেঁটেবাতসহ নানা সমস্যা থেকে দূরে রাখবে আপনাকে। আপনি থাকবেন সতেজ ও সুস্থ।

আমলকি: খুবই সস্তা ফল আমলকি। অথচ একটি আমলকি আপনাকে জোগান দেবে সারা দিনের প্রয়োজনীয় ভিটামিন সি। এটি চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বককে করে উজ্জ্বল। পরিষ্কার ত্বকের গোপন রহস্য আমলকি। একই সঙ্গে এটি যকৃতের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখে সুস্থ।

টমেটো: সহজলভ্য টমেটো কাঁচা অবস্থায় সালাদ বানিয়ে খাওয়া যায়। আবার কেউ চাইলে অল্প জলপাই তেল, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ঝলসে নিয়ে খেতে পারেন। এ ছাড়া টমেটো সূর্যের কড়া তাপ থেকে ত্বককে রক্ষা করে। ত্বকে বার্ধক্যজনিত কুঁচকে যাওয়া বন্ধ করে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন অবলম্বনে/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV