Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

চুলে শ্যাম্পু করার সময় যে ৫টি সাধারণ ভুল করি আমরা

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: March 13, 2014 | 9:52 AM

যে রাঁধে, সে নাকি চুলও বাঁধে। কিন্তু সে যে চুলে সঠিকভাবে শ্যাম্পুও করতে পারবে তা বলা যায় না। কারণ বিউটিশিয়ানরা বলছেন, প্রতিদিনের ধুলো-ময়লায় বিপর্যস্ত চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাটা অপরিহার্য। সবাই প্রতিদিনই চুলে শ্যাম্পু করেন। অথচ এ কাজে প্রায় সবারই ৫টি সাধারণ ভুল হয়ে থাকে।
১. আপনি একই ব্র্যান্ড সারা বছর ব্যবহার করেন
চুল বিশেষজ্ঞ মারিও রুশো বললেন, প্রতিদিন চুলে শ্যাম্পু নেওয়া যথেষ্ট। সেইসঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করা ভালো। একেক শ্যাম্পু একেক কাজে ভালো। তাই দু’মাস পরপর শ্যাম্পু বদলান।
২. শ্যাম্পু করার আগে চুল ভেজা থাকে না
শ্যাম্পু চুলে লাগানোর আগে গোটা মাথা ভালোভাবে ভিজিয়ে নেওয়া উচিত। নয়তো শ্যাম্পু পুরোপুরি মেশে না। তাই চুল ভিজিয়ে নিন।
৩. মাথার একই স্থানে প্রতিদিন শ্যাম্পু করা
খেয়াল করে দেখবেন, আমরা সাধারণত মাথার একেবারে মাঝখান থেকে শ্যাম্পু লাগানো শুরু করি। অথচ মাথায় এ অংশের ত্বক অনেক শুকনো এবং পাতলা থাকে। তাই অন্য কোথাও থেকে শ্যাম্পু লাগানো শুরু করুন।
৪. আঙুলের শক্তিপ্রয়োগে ম্যাসেজ
চুলের ময়লা ভালোভাবে তুলতে অনেকেই জোর প্রয়োগ করে চুলে শ্যাম্পু ঘষতে থাকেন। এতে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল ভেঙে যায়। তাই আঙুলের জোর দিয়ে শ্যাম্পু ম্যাসেজের প্রয়োজন নেই। হাতের তালু দিয়ে ধীরে ধীরে ম্যাসেজ করুন।
৫. বেশি গরম পানিতে মাথা ধোয়া
অতি গরম পানিতে মাথা ধুলে ত্বক শুকনো হয়ে যায়। এতে উকুন এবং খুশকি জন্মাতে পারে। তাই স্বাভাবিক উষ্ণতার পানি দিয়ে গোসল। সূত্র : হাফিংটন পোস্ট/ কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ