চুল পড়ছে, কী করি
ডা. ফারহানা মোবিন : একটি চুলেরও জীবনকাল আছে, জীবনের চারটি অধ্যায় পেরিয়ে সে মৃত্যুবরণ করে এবং পড়ে যায়। সেখানে জন্ম নেয় আরেকটি চুল। তাই প্রতিদিন ১০০ চুল পড়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। তবে অস্বাভাবিক হারে চুল পড়ার কিছু কারণ রয়েছে। যেমন: আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন ‘সি’র অভাব, টাইফয়েড জ্বর, কেমোথেরাপি।
চুল ঝরা প্রতিরোধে করণীয়
১. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অধিক ওজন নিয়ন্ত্রণ করুন। পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
২. চুল পরিষ্কার রাখুন। চুলের গোড়ায় ময়লা জমে খুশকি হতে পারে। প্রয়োজনে খুশকির চিকির্যাসা নিন।
৩. অতিরিক্ত দুশ্চিন্তা ও বিষণ্নতা রোগেও চুল ঝরে। তাই ইতিবাচকভাবে জীবনযাপন করুন।
৪. প্রচুর পরিমাণ পানি পান করুন। সেই সঙ্গে প্রচুর মৌসুমি ফল, শাকসবজি ও আঁশজাতীয় খাবার খান।
৫. ডিমের সাদা অংশে আছে প্রচুর আমিষ। আমিষ ও ক্যালসিয়াম আছে দুধ ও দইয়ে। এগুলো চুলের জন্য উপকারী।
৭. প্রসাধনীর কারণেও চুল পড়তে পারে। প্রয়োজনে শ্যাম্পু বা কন্ডিশনারের ব্র্যান্ড পরিবর্তন করে দেখুন।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion