চোখে চোখ রেখে কথায় সন্দেহ বাড়ে!
আপনি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। তাহলে সরাসরি তাঁর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তিনি হয়তো আপনার কথায় আস্থা রাখতে পারবেন। প্রচলিত ধারণা এমনটাই। কিন্তু নতুন একটি গবেষণার ভিত্তিতে মনোবিজ্ঞানীরা ঠিক বিপরীত ধারণা পেয়েছেন।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুলের গবেষকেরা যৌথ গবেষণায় দেখতে পান, বিতর্কিত কোনো বিষয় আলোচনাকালে সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বললে কারও বক্তব্যের প্রতি অন্যের সন্দেহ বেড়ে যেতে পারে।
গবেষকেরা একদল শিক্ষার্থীকে কয়েকটি বক্তৃতার ভিডিওচিত্র দেখতে দেন এবং এ সময় তাদের গতিবিধি গোপনে লক্ষ করেন। পরে ওই দর্শকদের মতামত নিয়ে দেখা যায়, যারা সারাক্ষণ বক্তার চোখের দিকে তাকিয়ে ছিল, তারা বক্তব্যকে তেমন ভালোভাবে নেয়নি। অপরদিকে, যারা বক্তার মুখের দিকে তাকিয়ে বক্তব্য শুনেছে, তারা অনেক ক্ষেত্রে একমত হতে পেরেছে।প্রথম আলো
সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পপুলার সায়েন্স।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








