Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ছাত্রদল সিলেট জেলা শাখা শাখার প্রাক্তন সহ সভাপতি কুহিনুর আহমদের মুক্তি দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: February 10, 2019 | 10:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা শাখার প্রাক্তন সহ সভাপতি ও দক্ষিণ সুরমা শাখার প্রাক্তন সভাপতি কুহিনুর আহমদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, যুক্তরাষ্ট্রস্থ এম সাইফুর রহমান স্মৃতি ফোরাম এর সভাপতি লায়েক হাসান তরফদার, সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী খোকন ও সিলেট জেলা ছাত্রদলের প্রাক্তন নেতা শাহ কামাল উদ্দীন।

সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে মরিয়া এবং বিএনপির সাহসী ও নিরাপরাদ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করে দেশে ত্রাসের রাজত্ব কাযেম করেছে। ছাত্রদল সিলেট জেলা শাখা শাখার প্রাক্তন সহ সভাপতি কুহিনুর আহমদকে সম্প্রতি সিলেট থেকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করে। কুহিনুর আহমদের অপরাধ সে নিবেদিত প্রাণ জিয়া সৈনিক এবং আদর্শের প্রশ্নে আপোষহীন। তাই তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে এবং গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, কুহিনুর আহমদ এর মতো সাহসী ও ত্যাগী নেতৃবৃন্দকে গ্রেফতার, হয়রানী কিংবা নির্যাতন করে এই অবৈধ সরকার বেশী দিন এভাবে দেশের ক্ষমতা দখল করে রাখতে পারবে না। জনগন রাজপথে নেমে একদিন সকল সরকারী দমন পীড়নের জবাব দিবে ইনশাআল্লাহ।

বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুবদল নেতা কুহিনুর আহমদ সহ সকল বিএনপি নেতাকর্মীর নিশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV