ছেলের দাঁত ফেলতে পিতার কাণ্ড…
কমেডি সিনেমায় দাঁত তুলতে প্লাসের ব্যবহার দেখা গেছে। তা আবার বাস্তবেও চেষ্টা করেছেন কেউ কেউ। ফলও পেয়েছেন হাতেনাতে। দাঁতের দাঁতও পড়েছে, সাথে পরিশোধ করতে হয়েছে হাসপাতালে মোটা অঙ্কের বিল। তাই ওই কম্মটা চিকিৎসকদের ওপর ছাড়াই ভালো! তো এবার এক নতুন উপায় বাতলে দিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ৮ বছর বয়সী একটি ছেলের পিতা। ওপরের পাটির সামনের একটি দাঁত নড়ছিল শিশুটির। কিন্তু, অস্বস্তি একটাই। দাঁতটা পড়ছে না কোনভাবে। যেই ভাবা সেই কাজ! গাড়ির সঙ্গে সুতো দিয়ো দাঁতটি বাঁধা হলো। গাড়ির অ্যাক্সেলারেটরে চাপ পড়লো, আর সেই চাপে উড়ে গেলো বেশ ভোগানো দাঁতটাও। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৮ বছর বয়সী শিশুটির পিতার বুদ্ধি আছে স্বীকার করতে হবে! আর এ পুরো ঘটনাটি তিনি ক্যামেরাবন্দী করতেও ভোলেননি। সুতোর এক মাথা বাঁধা দাঁতের সঙ্গে, আরেক মাথায় লাল রঙের গাড়ির পেছনদিকে। পিতা নিজেই গাড়িটি চালালেন। সুতোয় টান পড়তেই দাঁত গোড়া থেকে উপড়ে এলো। শিশুটি হেসে বললো, উঠে গেছে। এদিকে এ ভিডিওটি ইন্টারনেটে ছাড়ার পর তা ব্যাপক সাড়া ফেলেছে। হয়তো এবার প্লাসের বদলে অতি বুদ্ধিমান কিছু মানুষ গাড়ির হর্সপাওয়ারকে কাজে লাগাবেন নড়বড়ে দাঁতটি উপড়ে ফেলতে। তবে আর দাঁতের ডাক্তারকে কেন অযথা পয়সা দেয়া! মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!