ছেলে-মেয়ে মানুষ হওয়াই বাবা-মায়ের জন্য সবচেয়ে বড় প্রতিদান : নোয়াখালী সোসাইটি ইউএসএ’র মাহফিলে মাওলানা নূর
নিউইয়র্ক : ছেলে-মেয়েরা মানুষ হওয়াই বাবা-মায়ের জন্য সবচেয়ে বড় প্রতিদান। তাই পিতা-মাতার দায়িত্ব হচ্ছে তাদের লালন-পালন করা, সুশিক্ষায় শিক্ষিত করা। সাধারণ শিক্ষার পাশাপাশি অবশ্যই ধর্মীয় শিক্ষাদান ও ইসলামের আলোকে নৈতিক চরিত্র গঠন অপরিহার্য। পারিবারিক পরিবেশে শিশুরা বড় হতে থাকবে এবং ধর্মীয় মূল্যবোধও তাদের হৃদয়ে জাগ্রত হবে। একজন সন্তানের প্রকৃত শিক্ষক হচ্ছে তার মাতাপিতা। গত ৯ জুলাই শনিবার বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিলে এ সব কথা বলেন, যুক্তরাষ্ট্র সফররত কাতার রিলিজিয়ার্স এ্যাফেয়ার্স সেন্টারের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ নূর।
‘মাতাপিতার হক সন্তানের করণীয়’ এ বিষয়ে কুরআন-হাদিস উল্লেখ করে তিনি বলেন, বাবা-মার আন্তরিক ভালোবাসা ও স্নেহের পরশে সন্তানদের সুন্দর জীবন গঠনে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সন্তানের প্রতি পিতা-মাতার ভালোবাসা যতই আত্মিক হোক না কেন, জনক-জননী হিসেবে সন্তানের অধিকার ও তাদের প্রতি মাতা-পিতার কর্তব্য পালনে যথেষ্ট দায়দায়িত্ব পালন করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সন্তান লালন-পালনে বাবা-মায়ের অধিকার সচেতন এবং দায়িত্ব ও কর্তব্য পালনে যথাযথ সচেষ্ট হওয়ার তাওফিক কামনা করেন মাওলানা ইউসুফ নূর।
তিনি বলেন, সন্তান প্রতিটি বাবা-মায়ের কাছে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তেমনি সন্তানের কাছে তার পিতা-মাতা আশীর্বাদস্বরূপ। নেককার সন্তান দুনিয়া-আখেরাতে সুখের অন্যতম কারণ। নেককার পিতামাতার সন্তান নেককারই হয়। মা হচ্ছে সন্তানের প্রকৃত শিক্ষাঙ্গন। মাওলানা নূর যৌতুক হিন্দুয়ানি প্রথা উল্লেখ করে বলেন, যৌতুক আমাদের সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। ইচ্ছা অনিচ্ছা অনেকে জড়িয়ে পড়ছে যৌতুকে, কেউ এখান থেকে মুক্ত নয়। ইসলামী শরীয়াহ মতে যৌতুক সম্পন্ন হারাম। এটা হিন্দুয়ানি প্রথা। সুতারাং কোন মুসলমান তা গ্রহন করতে পারে না।
মাহফিল সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত হয় ব্রুকলীনে ১১৮ বিভার্লি রোডে নোয়াখালী ভবনে। শুরুতে বক্তব্য রাখেন, সোসাইটির আন-নূর কালচারাল সেন্টারের পেন্সিপাল মুফতি ইসমাঈল। মঞ্চে উপস্থিত ছিলেন দারুল জান্নাহ মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল। তাফসীর শেষে আলোচনার উপর বিভিন্ন প্রশ্নোত্তর ছাড়াও বৃহত্তর নোয়াখালীবাসীসহ বিশ্বশান্তি কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের আয়োজনে প্রতিমাসের দ্বিতীয় শনিবার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিষয় ভিক্তিক আলোচনা রাখেন ইসলামিক স্কলারগণ। আগামী ১৩ আগষ্ট শনিবার মাহফিলে তাফসীর পেশ করবেন তরুণ ইসলামিক স্কলার হাফেজ জাকির আহমেদ।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার