ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রেখে নতুন নির্বাহী আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের, কার্যকর ১৬ মার্চ থেকে
ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রেখে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞাটি কার্যকর হবে আগামী ১৬ মার্চ থেকে। স্থানীয় সময় সোমবার সকালে তিনি এই আদেশে স্বাক্ষর করেন।
আগের নির্বাহী আদেশের সাতটি দেশের তালিকা থেকে এবার ইরাককে বাদ দেয়া হয়েছে। বাকি ছয়টি মুসলিম প্রধান দেশের ক্ষেত্রে বহাল থাকলো ৯০ দিনের প্রবেশ নিষেধাজ্ঞা। দেশগুলো হলো, ইরান, লিবিয়া, সিরিয়া, সুদান, সোমালিয়া ও ইয়েমেন। তবে দেশগুলোর যে নাগরিকরা যুক্তরাষ্ট্রের গ্রিণকার্ডধারী, তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এছাড়া, যারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈঠকে অংশগ্রহণ কিংবা পেশাগতভাবে কূটনীতিক, তারা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন না। এছাড়া নতুন এই আদেশে যুক্তরাষ্ট্রে সব ধরনের উদ্বাস্তুদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। আগের আদেশে মুসলিম দেশগুলোর ধর্মীয় সংখ্যালঘুদের যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারের যে বিধান রাখা হয়েছিল তাও বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত ট্রাম্পের আগের অভিবাসন আইনটি বাতিল করে দেয় ফেডারেল আদালত।
নতুন এই আদেশ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সংবাদ সম্মেলনে বলেছেন, এই আইন ‘মৌলবাদী ইসলামী সন্ত্রাসীরা আঘাত হানতে পারে এমন দুর্বলতা হ্রাস ও ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে কাজে লাগানো হবে’।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর