Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

জনগণই সমস্যার সমাধান করবে, প্রয়োজনে সাহায্য করবে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: February 17, 2015 | 11:31 AM

মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশের চলমান সঙ্কট দেশের জনগণই সমাধান করবে। এক্ষেত্রে প্রয়োজনে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কোন ধরনের সহিংসতা সমর্থন করে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছেন তিনি। আজ দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে কাজ শুরু করার পর এটিই ছিল বার্নিকাটের প্রথম সংবাদ সম্মেলন। আমেরিকান সেন্টারে আয়োজিত ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মার্কিন দূত। তিনি বলেন, বাংলাদেশে যে সমস্যা চলছে বাংলাদেশেই এর সমাধান করতে হবে। আমি আশা করি সমাধানের একটি পথ খুঁজে বের করা যাবে। বাস, ট্রেনে যে হামলা ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটছে এবং এতে নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে। কোন গণতান্ত্রিক দেশে এ ধরনের কাজ চলতে পারে না। এক্ষেত্রে সব পক্ষকে অহিংস ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোন দলকে সমর্থন করে না। বাংলাদেশের জনগণের পাশে থাকতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করবো এবং বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে চেষ্টা করে যাব। নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন দূত বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র আগেই অবস্থান পরিষ্কার করেছে। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী দেখতে চায়। চলমান অস্থিরতায় উগ্রপন্থাকে উস্কে দেবে কিনা এমন এক প্রশ্নে বার্নিকাট বলেন, অনেকভাবেই চরমপন্থা উৎসাহিত হয়। যুক্তরাষ্ট্রও এই ঝুঁকির বাইরে নয়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ