Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জননন্দিত লেখক হুমায়ুন আহমেদ স্মরণে নিউইয়র্কে লোক সঙ্গীত সম্মেলন, উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: April 23, 2017 | 11:57 AM

নিউইয়র্ক : আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন ২০১৭ উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা গত ১লা এপ্রিল শনিবার সন্ধ্যায়  সম্মেলন কমিটির অস্থায়ী কার্যালয় জ্যাকসন হাইট্স এ অনুষ্ঠিত হয়। কণ্ঠশিল্পী ও কমিটির প্রচার সেলের চেয়ারম্যান বাবলী হক এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জয়েন্ট কনভেনার জাপানেতা আবু তালেব চৌধুরী চান্দু। লোক সঙ্গীত সম্মেলনের এবারে আমন্ত্রিত প্রধান শিল্পী বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী প্রস্তুতি সভায় উপস্থিত থেকে সম্মেলনের সাফল্য কামনা করেন এবং হুমায়ুন আহমেদ এর লোক সংস্কৃতি বিষয়ক কিছু স্মৃতিময় কর্মকান্ড আলোকপাত করেন। সম্মেলনের অগ্রগতি নিয়ে সভায় মতামত তুলে ধরেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক ড. মাহবুব হোসেন, কবি ও সাংবাদিক সালেম সুলেরী, কবি কলামিষ্ট এবিএম সালেহউদ্দীন, সংগঠক মোহাম্মদ এ খালেক, সংগঠক হাজী আব্দুর রহমান, কণ্ঠশিল্পী শাহনাজ বেগম, নারীনেত্রী রোকশানা বেগম, সাংস্কৃতিক কর্মী হেলেন আহমেদ, কণ্ঠশিল্পী সুজিতা সরকার, বংশিবাদক হারুন রশিদ, সংগঠক নুর ইসলাম বর্ষন। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সম্মেলন উদ্যাপন কমিটির কনভেনার এম.আমিনউল্লাহ, কো কনভেনার বিশিষ্ট সংগঠক ফাহাদ সোলায়মান, কণ্ঠশিল্পী সেলিম ইব্রাহিম, ডাঃ নার্গিস রহমান প্রমুখ।

প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ স্মরণে লোক সম্মেলনের অগ্রগতি নিয়ে উপস্থিত বক্তাগণ সন্তোষ প্রকাশ করেন। সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় লেখা পাঠানোর লক্ষ্যে প্রবাসী লেখকদের কাছে লেখা আহ্বান করেছেন স্মরণিকা সম্পাদক এবিএম সালেহউদ্দীন। সভাপতির বক্তব্যে আবু তালেব চৌধুরী চান্দু সম্মেলন সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মেলনের প্রধান শিল্পী সেলিম চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে গত বৎসরের প্রকাশিত স্মরণিকা শিল্পীকে উপহার দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV