Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জনপ্রিয় পাসওয়ার্ড কী কী?

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: January 23, 2014 | 7:51 AM

কী বোর্ডইংরেজি হরফে ‘১২৩৪৫৬’ সংখ্যাটি পাসওয়ার্ড বা গোপন সংকেত হিসেবে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে। ২০১৩ সালে পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। এর আগে ব্যবহারের শীর্ষে ছিল ইংরেজি ‘পাসওয়ার্ড’ শব্দটি।
কম্পিউটার, স্মার্টফোন, মুঠোফোন প্রভৃতি আধুনিক ইলেট্রনিক যন্ত্রপাতি ছাড়াও অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টে (ই-মেইল বা ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম) তথ্য সুরক্ষিত রাখতে গোপন সংকেত বা পাসওয়ার্ড ব্যবহারের অতি পরিচিত। কিন্তু অনেকে আবার একই পাসওয়ার্ড ব্যবহার করেন। এতে তথ্য সুরক্ষার মূল লক্ষ্যটিই ব্যর্থ হয় এবং হ্যাকারের দল বিভিন্ন ব্যক্তিগত ও গোপন দলিলপত্র ফাঁস করার সুযোগ পেয়ে যায়। সহজে মনে রাখার সুবিধার্থে অনেকে খুবই সাধারণ শব্দরাশি বা সংখ্যাকে পাসওয়ার্ড হিসেবে বেছে নেন।
মুঠোফোনের সফটওয়্যার তৈরির কাজে যুক্ত প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটার বার্ষিক জরিপ অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ডগুলোকে ক্রমান্বয়ে সাজিয়ে একটি তালিকা প্রণীত হয়েছে। ইন্টারনেট থেকে ২০১৩ সালে ফাঁস হয়েছে এ রকম গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য-উপাত্ত বা দলিলপত্রের উৎস এবং হ্যাকারদের সংগৃহীত তথ্যে এসব পাসওয়ার্ডের জনপ্রিয়তা যাচাই করা হয়। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোব গত অক্টোবরে একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল। তিন কোটি ৮০ লাখ গ্রাহককে লক্ষ্য করে ওই হামলা হয়েছিল বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে বেশি ব্যবহূত শীর্ষ দুটি পাসওয়ার্ড ছিল ‘এডিওবিই১২৩’ ও ‘পিএইচওটিওএসএইচওপি’ বা ‘ফটোশপ’।
তালিকায় ‘পাসওয়ার্ড’ ছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ‘১২৩৪৫৬৭৮’ ও ‘কিউডব্লিউইআরটিওয়াই’। জনপ্রিয় অন্যান্য পাসওয়ার্ডের মধ্যে রয়েছে ‘এবিসি১২৩’, ‘এলইটিএমইআইএন’ বা ‘লেটমিইন’ ও সব সময় দুর্দান্ত হিসেবে পরিচিত ‘১১১১১১’।
ভবিষ্যতে পাসওয়ার্ডের বিকল্প কোনো প্রযুক্তি উদ্ভাবনের চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু হয়েছে। আপাতত সংখ্যা ও পরিচিত শব্দের সমন্বয়ে সৃজনশীল বা অনন্য পাসওয়ার্ড বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। অবশ্য হ্যাকাররাও নিত্যনতুন কৌশল খাটিয়ে মানুষের গোপন পাসওয়ার্ড বের করে ফেলতে সব সময় তৎপর রয়েছে। ইনডিপেনডেন্ট।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV