Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে মেলানিয়া!

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: January 22, 2018 | 12:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয়তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে মেলানিয়া ট্রাম্প। বার্তা সংস্থা সিএনএন’র এক জরিপে দেখা গেছে, মেলানিয়া যে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয় তা-ই নয়, তিনি একবছরে জনগণের মনোযোগের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছেন।
জরিপে অংশ নেওয়া শতকরা ৪৪ ভাগ মানুষ বলেছেন, মেলানিয়া তাদের পছন্দের। অন্যদিকে, ৩৫ ভাগ মানুষ মনে করেন, মেনালিয়ার মধ্যে মুগ্ধ হওয়ার মত কিছুই নেই। মজার বিষয় হল, একই জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছন্দের তালিকায় ৪১ ভাগ মানুষ রাখলেও, ৫৭ ভাগ মানুষেরই অপছন্দের খাতায় লেখা রয়েছে তার নাম।
নতুন এ জরিপটিতে আরও দেখা যায়, মেলানিয়া হলেন ট্রাম্প পরিবারের ৪জন সদস্যদের একজন, যার দিকে অপছন্দের চেয়ে পছন্দের মানুষের পাল্লা ভারী। জরিপে মেলানিয়ার পরেই আছে ট্রাম্পকন্যা ইভানকার অবস্থান। ৪১ ভাগ মানুষের পছন্দ আবার ৪১ ভাগ মানুষের অপছন্দের তালিকাতেও আছেন তিনি।
উল্লেখ্য, গতবছরের ফেব্রুয়ারি মাসে করা আরেকটি জরিপে মেলানিয়াকে পছন্দ ও অপছন্দের তালিকায় রেখেছিলেন যথাক্রমে ২৪ ও ৩১ ভাগ মানুষ। শেষ কয়েকমাসে জনপ্রিয়তা প্রায় দ্বিগুণ হয়েছে মেলানিয়ার। সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV