জর্জিয়ায় সাংবাদিক কন্যার ডিগ্রী লাভ
জর্জিয়া : যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল শনিবারের চিঠির সম্পাদক সিকদার মনজিলুর রহমানের কন্যা মেহেবুবা রহমান মিমি ব্যাচেলার ডিগ্রী লাভ করেছে । সে ইউনিভার্সিটি অব জর্জিয়া (ইউজিএ) থেকে ২০১৭ শিক্ষাবর্ষে পাবলিক হেলথে কৃতিত্বের সাথে ব্যাচেলার ডিগ্রী লাভ করে। গত ৫ মে ইউনিভার্সিটি অব জর্জিয়া ক্যাম্পাসে এক জনাকীর্ণ গ্রাজুয়েসান সেরিমনি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন
পাবলিক হেলথ ডিপার্টমেন্টাল ডীন ফিলিপ এল উইলিয়াম পিএইচডি। মেহেবুবা রহমান মিমি ২০১৩ এ জর্জিয়াস্থ মেডোক্রিক হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে “হাই স্কুল ডিপ্লোমা-” অর্জন করে। সে উচ্চ শিক্ষায় মাষ্টার্স এবং পিএইচডির জন্য আমেরিকার বিখ্যাত ইমোরি ইউনিভার্সিটিতে অধ্যায়ন করবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে । মেহেবুবা রহমান মিমির পৈতৃক জন্মস্থান বাংলাদেশের বাগেরহাট জেলার কচুয়ায়। দেড় বছর বয়সে সে অভিবাসন হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে । শনিবারের চিঠির পক্ষ থেকে মেহেবুবা রহমান মিমির উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ