জর্জিয়া আওয়ামীলীগের বিজয় দিবসের আলোচনা সভায় ক্তরাষ্ট্র আওয়ামী লীগের চেইন অব কম্যান্ড মেনে চলার আহবান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত ১৭ ডিসেম্বর রোববার বিউফোর্ড হাইওয়েস্থ মাইক্রোটেল হোটেল মিলনায়তনে জর্জিয়া আওয়ামীলীগের উদযোগে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবসের আলোচনা সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ মুহাম্মদ আলী মানিক। প্রধান অতিথি মহান বিজয় দিবসের তাৎপর্য আলোচনাসহ আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদেরকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, “আওয়ামী লীগের একক নেতৃত্বে স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগের একক নেতৃত্বেই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আগামী নির্বাচন দেশ, জাতি ও আওয়ামীলীগের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখতে হলে এই নির্বাচনে জিততে হবে। তাই নির্বাচনে বিজয় অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি”।
সবাইকে সেইসাথে গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের চেইন অব কম্যান্ড মেনে চলার আহবান জানান এবং বলেন, “যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে গতবারের মতো এবারও আমার তত্ত্বাবধানেই জর্জিয়া শাখার নতুন কমিটি নির্ধারিত হবে”।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জর্জিয়া আওয়ামীলীগের দুই সাবেক সভাপতি সলিমুল্লাহ সলি ও এম মাওলা দিলু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির কাওসার, সহ সভাপতি শেখ জামাল, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোশাররফ হোসেন ও এ,এইচ, রাসেল, সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার নাহিদ, ক্রীড়া সম্পাদক মিনহাজুল ইসলাম বাদল, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি রেজা করিম ও সাবেক সাধারণ সম্পাদক আরেফিন বাবুল, সাংস্কৃতিক সংগঠক মারুফ ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যকরী সদস্য সাদমান সুমন, মোহাম্মদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মহান স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন এবং একাত্তুরের যুদ্ধকালীন সময়ের স্মৃতি চারণ করেন। কোন কোন বক্তা নতুন কার্যকরী গঠনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি এব্যাপারে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। সভায় স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে অংশগ্রহণকারীগণ এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর তারিখে বর্তমান কার্যকরী কমিটির নির্ধারিত মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় এটিই ছিল বিদায়ী কমিটির শেষ আয়োজন।বিউরো প্রতিবেদন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!