জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
বাঁধন: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিসের জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের ঘোষণা দেন।
প্যারিস জলবায়ু চুক্তিতে ১৯৫ দেশ স্বাক্ষর করে এবং এই দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এই চুক্তির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানানো হয়। বিদেশী নেতারা, বিশ্বের বড় বড় ব্যবসায়ী এমনকি ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প এই চুক্তির পক্ষে থাকলেও শেষ পর্যন্ত এই চুক্তি বর্জনের সিদ্ধান্ত নেন ট্রাম্প।
ট্রাম্প জানান, ‘যুক্তরাষ্ট্রের এবং এখানে বসবাসরত সকল মার্কিনীকে রক্ষা করার জন্যে আমি প্যারিসের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য শর্ত দেওয়া হলে যুক্তরাষ্ট্র আবার এই চুক্তিতে স্বাক্ষর করবে।’
অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কিছু সময় আগেও চীন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক যৌথ বিবৃতিতে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে এগিয়ে যেতে তাদের সম্মতি জানিয়েছে। তারা এ চুক্তিকে ‘যেকোনো সময়ের চেয়ে বেশি অপরিহার্য’ বলে আখ্যা দিয়েছে। তারা এটি বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক অঙ্গীকারের প্রতি গুরুত্ব দিচ্ছে। চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংও গতকাল বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর দেশ প্যারিসে স্বাক্ষরিত বিশ্ব জলবায়ু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি পূরণে অটল থাকবে। সূত্র : সিএনএন/আমাদের সময়.কম
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ