জাতির উদ্দেশে ভাষণে অভিবাসী সংকট মোকাবেলায় মেক্সিকো সীমান্ত প্রাচীর তোলার পক্ষে যুক্তি তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ‘শাট ডাউন’ সংকট অবস্থা চলতে থাকার মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে টেলিভিশনে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি।
১৮ মিনিটের এই ভাষণে ট্রাম্প দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রে ১৮ দিন ধরে চলছে আংশিক শাটডাউন বা সরকারি কার্যক্রমে অচলাবস্থার পেছনে কেবল একটি মাত্র কারণ রয়েছে। আর তা হলো সীমান্তে প্রাচীর তোলার তহবিলে ডেমোক্র্যাটদের অনুমোদন না দেওয়া।’
তবে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে আখ্যা দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিনএনএন। তারা বলছে, মেক্সিকো সীমান্তে নিরাপত্তার দেয়াল নির্মাণে ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেনি বিরোধীরা। যেখানে দেয়াল নির্মাণে ৫০০ কোটি মার্কিন ডলার অর্থ না দেওয়া পর্যন্ত ট্রাম্প কোনো বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন না জানিয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা জানিয়েছেন, ১৩০ কোটি ডলারের চেয়ে এক পয়সাও বেশি দিতে তারা সম্মত হবেন না।
ট্রাম্প ভাষণে আরও বলেন, ‘ডেমোক্র্যাটের অনুরোধে, এটি কংক্রিটের পরিবর্তে একটি ইস্পাতের প্রাচীর তোলা হবে।’ তবে বিরোধীদের তরফ থেকে এমন কোনো প্রস্তাব আসেনি বলে দাবি করেছে সিএনএন।
ভিয়েতনাম যুদ্ধে অতিরিক্ত মাদকাসক্ত হওয়ায় ৫৮ হাজার ২২০ মার্কিন নাগরিক মারা যান। ভাষণে ট্রাম্প এই প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রতিদিনই আমাদের প্রায় ৩০০ জন নাগরিক হেরোইনে আসক্ত হয়ে মারা যাচ্ছে। সীমান্তে প্রাচীর তোলা না হলে চলতি বছরই ভিয়েতনাম যুদ্ধের তুলনায় আরও বেশি মানুষ মারা যাবে।’
ট্রাম্পের দাবি, মানবিক সংকটে রুপ নিচ্ছে সীমান্ত সংকট। এ সময় মেক্সিকো সীমান্তে আবারও ৫০০ কোটি ডলার অর্থায়নের দাবি করেন তিনি। তবে এই বিপুল পরিমাণের অর্থের যোগান পেতে এর আগে ‘বিশেষ ক্ষমতা’ প্রয়োগের হুঁশিয়ারি দিলেও আজকের ভাষণে তা এড়িয়ে যান।
অভিবাসী সংকট মোকাবেলায় মেক্সিকো সীমান্ত ঘেঁষে দীর্ঘ প্রাচীর তোলার পক্ষে নিজের যুক্তি ও মত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তহবিলে কংগ্রেসের অনুমোদন পেতে বিরোধীদের ওপর চাপ বাড়াতে ক্যাপিটাল হিলের রিপাবলিক্যান সিনেটরদের নিয়ে আজ সমাবেশ করবেন ট্রাম্প।
হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট আগামীকাল সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। এ সময় জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও মানবিক সংকট ঠেকাতে কর্মরত সীমান্তরক্ষী ও সেনাদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!