জাতিসংঘের কমিশন অফ দ্য স্ট্যাটাস অফ উইমেন’র ৬২তম অধিবেশনের সাইড ইভেন্টে ডা. জাকিয়ার বক্তব্য প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের কমিশন অফ দ্য স্ট্যাটাস অফ উইমেন এর ৬২তম অধিবেশনের সাইড ইভেন্টে বাংলাদেশী আমেরিকানদের পক্ষে ফেম-এর প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন ডা. জাকিয়া জাহান। নিউইয়র্কে জাতিসংঘের এই অধিবেশনটি চলে ১২ থেকে ২৩ শে মার্চ।

ডা. জাকিয়া জাহান অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে এমডিজি ও নারী ক্ষমতায়ানের লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে I তিনি আরো বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্প্রতি দক্ষিন এশীয় দেশগুলির মধ্যে বাংলাদেশ টানা পরপর দ্বিতীয় বারের মত জেন্ডার ইকুয়ালিটি’তে প্রথম স্থান অর্জন করে।
দ্য ফোরাম জেন্ডার গেপ ইনডেক্স ২০১৭ সালে বাংলাদেশ চারটি প্রধান ক্ষেত্রসমূহ শিক্ষা, অর্থনিতিক অংশগ্রহন, স্বাস্থ্য এবং রাজনৈতিক ক্ষমতায়নে সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ সরকার কিশোর স্বাস্থ্য ও শিক্ষা উভয়কেই অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, নারীর স্বাস্থ্য এবং সন্তান ধারণ ক্ষমতা সম্পর্কে উপলব্ধি না করে নারী পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। প্রজনন স্বাথ্যসহ নারীর সার্বিক স্বাস্থ্য সচেতনতা তাঁদের ক্ষমতায়নের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
ডা. জাকিয়া ফেম এর শিক্ষা নিয়ে আলোচনায় বলেন, ফেম শিক্ষা বিজ্ঞান ও প্রমান ভিত্তিক এবং পাশাপাশি ধর্মীয় এবং সাংস্কৃতিক আদর্শের প্রতি সম্মান প্রদর্শন করে। তিনি বলেন, ফেম পদ্ধতি অত্যন্ত কার্যকরী এবং আকর্ষনীয় কারন এটি কোনো প্রকার প্বার্শ প্রতিক্রিয়া ছাড়া জন্ম নিরোধক পদ্ধতি ও শিক্ষা প্রদান করে এবং নারীদের সুস্থ স্বাস্থ ও পরিবার গঠন করতে সাহায্য করে I
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক বার্নারডিতো আঝুয়া মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন ফেম ফাউন্ডশনের সিইও এ্যানা হ্যাল্পাইন, ডা. ডন বৌর্চাড, ডা. মার্টিনা
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া