জাতিসংঘের কাছে যথাসম্ভব দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চেয়েছে বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছেন, জাতিসংঘের কাছে যথাসম্ভব দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চেয়ছে বাংলাদেশ। এ সংকট দ্রুত সমাধানে সবার দায়িত্ব রয়েছে। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু এখন তাদের নিরাপদে রাখাইনে ফেরৎ পাঠানো নিশ্চিত করতে বিশ্বের সবার জোরালো ভূমিকা রাখা উচিত। এ সমস্যা দীর্ঘায়িত হলে অনিশ্চয়তা দেখা দিতে পারে।
ঢাকা সফররত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি’র সঙ্গে রোববার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি একটি বড় সমস্যা। আমরা এর জরুরি সমাধান চাই। এতে মিয়ানমার ও বাংলাদেশের উভয়েইে সমস্যা। প্রতিবেশী ভারত, থাইল্যান্ডসহ গোটা অঞ্চলই এ সমস্যার মুখে পড়বে। আর চীন, হয়ত তাদের উদ্দেশ্যেও হাসিল করতে পারবে না। তাই আমরা এর দ্রুত সমাধান চাই।
এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি বলেন, জাতিসংঘ ও বাংলাদেশ যৌথভাবে রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করবে। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ফল প্রসু আলোচনা হয়েছে। আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছি। তার নোয়াখালীর ভাসানচরে যাওয়ার পরিকল্পনা থাকলেও মূলত সেখনকার পরিস্থতি পরিদর্শনে যাওয়ার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে শনিবার ১৯ জানয়ারি ছয়দিনের সফরে ঢাকায় যান। তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে যান। থাইল্যান্ডেও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষ এ দূত।
চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন ইয়াংহি লি।
এদিকে তাকে মিয়ানমার প্রবেশে অসহযোগিতার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছে মিয়ানমার। মানবাধিকার বিশেষজ্ঞ লি’ তবুও তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াংহি লি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!