Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে বাংলাদেশের সমর্থন

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: April 18, 2016 | 11:08 PM

নিউইয়র্ক, ১৮ এপ্রিল : “একটি স্বাধীন, সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠন এবং ফিলিস্তিন জনগণের ন্যায্য স্বাধিকার আন্দোলনের প্রতি বাংলাদেশ পুনরায় অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেছে।” আজ নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে আয়োজিত একটি দিনব্যাপী উম্মুক্ত আলোচনা সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ কথা বলেন।

রাষ্ট্রদূত আরো বলেন, প্যালেস্টাইন প্রশ্নে বাংলাদেশের নীতিগত অবস্থানের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী একটি দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে বলিষ্ঠ, গঠনমূলক ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য রাষ্ট্রদূত পুনরায় নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানান। এ প্রসঙ্গে তিনি প্যালেস্টাইন ভূখন্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসন এবং নির্বিচার হত্যা, আটক ও নির্যাতনসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। এ প্রসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সহিংস ও জঙ্গি পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্যালেস্টাইন প্রশ্নের ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন।
নিরাপত্তা পরিষদের এ উম্মুক্ত আলোচনায় মোট ৫২টি দেশের ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাঁর সাম্প্রতিক মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর এবং প্যালেস্টাইন প্রশ্নে বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনার বিষয়ে পরিষদকে অবহিত করেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে প্যালেস্টাইন ও ইসরাইলী কর্তৃপক্ষের অংশগ্রহণে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে ফ্রান্স সরকারের সাম্প্রতিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ প্রক্রিয়ার অগ্রগতি কামনা করেন।
এ বছর জানুয়ারি মাসে নিরাপত্তা পরিষদে ভেনিজ্যুয়েলার সভাপতিত্বে প্যালেস্টাইন প্রশ্নে উম্মুক্ত আলোচনার পর এমাসে গণচীনের সভাপতিত্বে পুনরায় এই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হ‘ল।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ