Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

জাতিসংঘের সদর দফতরে ১০ মে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: April 28, 2017 | 10:01 PM

বাপ্পা বড়ুয়া, ওয়াশিংটন ডিসি : নিউইয়র্ক জাতিসংঘ সদর দফতরে আগামী ১০ মে উদ্‌যাপন হবে গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত দিবস ভেসাক ডে তথা বৈশাখী পূর্ণিমা।
ওইদিন জাতিসংঘ সদর দফতরে যুক্তরাষ্ট্র, জাতিসংঘের নিজস্ব পতাকা ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলন করা হবে। সকালে জাতিসংঘ শ্রীলংকা স্থায়ী মিশনে বুদ্ধপূজা, ধূপ পূজা, পুষ্প পূজা উৎসর্গ, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় দেশনা, পিণ্ডদান ও মহাসংঘদান অনুষ্ঠিত হবে। ২৬ এপ্রিল বুধবার জাতিসংঘের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাধারণ পরিষদে জাতিসংঘের মহাসচিব আন্টোনিও গুটেরেস উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সাধারণ পরিষদের অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে বিশ্বজুড়ে বৌদ্ধ প্রতিরূপ রাষ্ট্রের বৌদ্ধ সভ্যতার পীঠস্থানসমূহ, প্রাচীন কৃষ্টি-ঐতিহ্যে ও সংস্কৃতির নিদর্শনগুলির ভিডিও ফুটেজ প্রদর্শিত হবে । তেমনি দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের হাজার বছরের প্রাচীন বৌদ্ধ নিদর্শন, গুরুত্বপূর্ণ সব ঐতিহাসিক স্থাপনার তথ্যসহ উপস্থাপন করা হবে ।
এ অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সহ সদস্য রাষ্ট্র চীন, জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, মালদ্বীপ, ফিলিপাইন, ইন্দোনিশিয়া, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।এছাড়াও যুক্তরাষ্ট্রের বাসিন্দাসহ বিভিন্ন অঙ্গ রাজ্যের বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ